ঢাকা ০৯:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার সারাদেশে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা সুপার স্পেশালাইজড হাসপাতালে মালামাল চুরির অভিযোগে অতিরিক্ত পরিচালক বরখাস্ত সংরক্ষিত আসনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে নুসরাত তাবাসসুম নিউজিল্যান্ডকে উড়িয়ে সিরিজে শুভসূচনা বাংলাদেশের এবার গৃহিণীদের জন্য ‘এলপিজি কার্ড’ ঘোষণা: সাশ্রয়ী মূল্যে মিলবে রান্নার গ্যাস ঢাকার ১১ ফিলিং স্টেশনে ফুয়েল পাশ ছাড়া মিলবে না তেল দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হচ্ছে: জাতীয় সংসদে মির্জা ফখরুল হাত কেটে আহত: অবহেলা নয়, দ্রুত করণীয় জানালেন চিকিৎসকরা এপস্টেইন ইস্যু ও ব্যক্তিগত আক্রমণ: সাক্ষাৎকারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রেসিডেন্ট ট্রাম্পের

সুপার স্পেশালাইজড হাসপাতালে মালামাল চুরির অভিযোগে অতিরিক্ত পরিচালক বরখাস্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / 20

ছবি সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে মালামাল চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে অতিরিক্ত পরিচালক ডা. মো. শাহিদুল হাসানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

আজ সোমবার (২৭ এপ্রিল) হাসপাতালের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক চিঠিতে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়। তদন্ত প্রতিবেদন ও রেজিস্ট্রারের চিঠি সূত্রে জানা গেছে, ডা. শাহিদুল হাসান নিয়মবহির্ভূতভাবে পিসি হাফিজুল ইসলামকে ডেকে হাসপাতাল থেকে হুন্দাই কোম্পানির মালামাল বের করার মৌখিক নির্দেশ দেন।

আরও পড়ুন  অতীত সরকারের ব্যর্থতায় স্বাস্থ্যঝুঁকি বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

অভিযোগ করা হয়েছে, কোনো প্রকার লিখিত আদেশ ছাড়াই তিনি এই নির্দেশনা প্রদান করেন। এছাড়া মালামালগুলো একটি নির্দিষ্ট প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও সে সময় প্রকল্প পরিচালক বা হাসপাতালের পরিচালককে বিষয়টি অবহিত না করার অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে।

বিবরণীতে উল্লেখ করা হয়েছে, ডা. শাহিদুলের মৌখিক নির্দেশনার ওপর ভিত্তি করেই ওইদিন সন্ধ্যায় দুই ট্রাক মালামাল হাসপাতাল থেকে বের হয়ে যায়। পরবর্তীতে রাত ১১টার দিকে আরও চার ট্রাক মালামাল বের করার সময় স্থানীয়দের সঙ্গে বাদানুবাদ সৃষ্টি হলেও তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাননি। তদন্ত কমিটির পর্যবেক্ষণে এসব ঘটনাকে দায়িত্ব পালনে চরম অবহেলা এবং শৃঙ্খলা পরিপন্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন ও দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশের ১৩(১) ধারা অনুযায়ী এই বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে। সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি বিধি অনুযায়ী নির্দিষ্ট হারে বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন। গত ২১ এপ্রিল এই চুরির ঘটনাটি জানাজানি হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির চূড়ান্ত সুপারিশের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

নিউজটি শেয়ার করুন

সুপার স্পেশালাইজড হাসপাতালে মালামাল চুরির অভিযোগে অতিরিক্ত পরিচালক বরখাস্ত

আপডেট সময় ০৭:১৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬