ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ভিজিটর ভিসার শর্ত লঙ্ঘন করলে বাতিল হতে পারে মার্কিন ভিসা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 14

ছবি: সংগৃহীত

বি১/বি২ (ভিজিটর) ভিসার শর্ত অমান্য করার বিষয়ে বাংলাদেশি ভ্রমণকারীদের উদ্দেশ্যে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই ভিসার আওতায় নিষিদ্ধ কার্যক্রমের বিষয়টি স্পষ্ট করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন করে মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে সন্তান প্রসব বা ‘বার্থ ট্যুরিজম’-এর জন্য ভ্রমণ এই ভিসায় পুরোপুরি অবৈধ। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক বা বেতন গ্রহণ করে কাজ করা এবং কোনো প্রতিষ্ঠানে ডিগ্রি কিংবা একাডেমিক ক্রেডিটের জন্য পূর্ণকালীন ভর্তি হওয়া বি১/বি২ ভিসার নীতিমালার প্রত্যক্ষ লঙ্ঘন। কোনো ধরনের অর্থ উপার্জনের উদ্দেশ্যে কর্মসংস্থানে জড়ানোও এ আইনের পরিপন্থী।

এর আগে গত ২২ আগস্ট শিক্ষার্থী ভিসাধারীদের জন্যও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল দূতাবাস। সেখানে বলা হয়—পড়াশোনার বাইরে অননুমোদিত কাজে যুক্ত হওয়া, ক্লাসে অনুপস্থিতি কিংবা কর্তৃপক্ষকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ করলে ভিসা বাতিলের আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। মূলত ভিসার শর্ত লঙ্ঘন ঠেকাতেই ঢাকাস্থ মার্কিন দূতাবাস ধারাবাহিকভাবে এই তথ্যগুলো পুনর্ব্যক্ত করছে।

নিউজটি শেয়ার করুন

ভিজিটর ভিসার শর্ত লঙ্ঘন করলে বাতিল হতে পারে মার্কিন ভিসা

আপডেট সময় ১২:৫৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬