ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

সংকট রাজনীতিবিদদের সুযোগ এনে দেয়’: জ্বালানি উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 401

ছবি সংগৃহীত

দেশে যেকোনো সংকট বা সমস্যা দেখা দিলেই রাজনীতিবিদরা সুবিধা পায় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।

শনিবার (২৬ এপ্রিল) রাজধানীতে ‘জ্বালানি সংকট থেকে উত্তরণের উপায়’ শীর্ষক এক সেমিনারে বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘‘ক্রাইসিস হলেই রাজনীতিবিদদের সুবিধা হয়। ক্রাইসিস দেখিয়ে রেন্টাল, কুইক রেন্টাল হয়েছে। অনেকে সংকটকে নিজেদের স্বার্থে কাজে লাগায়।’’

আরও পড়ুন  জ্বালানি সংকট সত্ত্বেও শিল্প উৎপাদন ও রপ্তানি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী

চলতি গ্রীষ্মে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আশাবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, ‘‘এবার আমরা লোডশেডিং সীমিত রাখার চেষ্টা করবো। এজন্য অতিরিক্ত এলএনজি, পর্যাপ্ত কয়লা এবং অন্যান্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রাখতে পারবো।’’

তিনি জানান, গ্রাম ও শহরের মধ্যে বিদ্যুৎ সরবরাহে কোনো বৈষম্য থাকবে না। বিদ্যুৎ পরিস্থিতি এবছর সহনীয় থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে ফাওজুল কবির বলেন, ‘‘অনেকে সংবাদ করছে ভয়াবহ লোডশেডিং চলছে। বাস্তবে ২৪ এপ্রিল দেশের সর্বোচ্চ লোডশেডিং হয়েছে মাত্র ১৩৯ মেগাওয়াট। প্রকৃতপক্ষে, বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকলে লোডশেডিং হয়। কিন্তু অনেক সময় বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার নষ্ট হয়ে পড়ে। সেগুলো মেরামতে সময় লাগে, তবে এটিকে লোডশেডিং বলা ঠিক নয়।’’

তিনি সংবাদকর্মীদের সহানুভূতিশীল হয়ে বাস্তব পরিস্থিতি তুলে ধরার আহ্বান জানান।

উল্লেখ্য, চলমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে জনমনে নানা উদ্বেগের মধ্যে সরকার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। উপদেষ্টার বক্তব্যে সেই আশ্বাসই প্রতিফলিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সংকট রাজনীতিবিদদের সুযোগ এনে দেয়’: জ্বালানি উপদেষ্টা

আপডেট সময় ০৪:৪৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

দেশে যেকোনো সংকট বা সমস্যা দেখা দিলেই রাজনীতিবিদরা সুবিধা পায় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।

শনিবার (২৬ এপ্রিল) রাজধানীতে ‘জ্বালানি সংকট থেকে উত্তরণের উপায়’ শীর্ষক এক সেমিনারে বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘‘ক্রাইসিস হলেই রাজনীতিবিদদের সুবিধা হয়। ক্রাইসিস দেখিয়ে রেন্টাল, কুইক রেন্টাল হয়েছে। অনেকে সংকটকে নিজেদের স্বার্থে কাজে লাগায়।’’

আরও পড়ুন  তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ, মোদীর প্রত্যাশা