ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

বাংলা একাডেমিতে জমে উঠেছে জিয়া স্মৃতি বইমেলা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 16

ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত নয় দিনব্যাপী ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’ বাংলা একাডেমি প্রাঙ্গণে জমে উঠেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ বইমেলা আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

মেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের লেখা ও তাদের নিয়ে প্রকাশিত বই পাওয়া যাচ্ছে।

মেলায় জিনিয়াস পাবলিকেশনের দায়িত্বে থাকা মাহমুদ বিন শরীফ জানান, তাদের স্টলে জাহাঙ্গীর শিকদারের ‘সোনালি যুগের জিয়াউর রহমান’, মো. সহিদুল ইসলাম সুমনের ‘বীর উত্তম জিয়াউর রহমান’ ও ‘তারেক রহমানের ভাবনায় পার্বত্য চট্টগ্রাম’ এবং শাহেদ শফিকের ‘নারী শিক্ষায় বেগম খালেদা জিয়া’সহ বিভিন্ন বই রয়েছে।

আরও পড়ুন  শীর্ষ আলোচনায় বিএনপি ও জাতীয় ঐকমত্য কমিশন: দ্বিতীয় দিনের বৈঠক আজ

বইমেলায় আসা পাঠক আমলগীর হোসেন পেশায় একজন মনোবিজ্ঞানী। তিনি বলেন, তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার প্রবণতা কমে গেছে। যাচাই-বাছাই ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য নিয়ে স্ট্যাটাস দেওয়ার প্রবণতার কথাও উল্লেখ করেন তিনি।

বই বিক্রির দায়িত্বে থাকা মোহাম্মদ সাঈম খান বলেন, ‘আমরা সবাই জিয়া হবো’ বইটি বেশি বিক্রি হচ্ছে। দর্শনার্থীরা বিভিন্ন বই সম্পর্কে জানতে চাইছেন, বই হাতে নিয়ে দেখছেন এবং অনেকে কিনছেন।

শুক্রবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে জিয়া স্মৃতি পাঠাগার ও জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা আয়োজিত ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’-এর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে মো. আসাদুজ্জামান বলেন, এই বইমেলা জাতীয়তাবাদী রাজনীতির জন্য নিঃসন্দেহে একটি মাইলফলক। ইতিহাসে এটি অনন্য জায়গা করে নেবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরী। তিনি বলেন, জিয়াউর রহমান দেশে একটি সাংস্কৃতিক জাগরণ চেয়েছিলেন। সাংস্কৃতিক বিকাশের জন্য প্রয়োজনীয় সবকিছুই তিনি করেছিলেন বলে মন্তব্য করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

নিউজটি শেয়ার করুন

বাংলা একাডেমিতে জমে উঠেছে জিয়া স্মৃতি বইমেলা

আপডেট সময় ০৫:১৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত নয় দিনব্যাপী ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’ বাংলা একাডেমি প্রাঙ্গণে জমে উঠেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ বইমেলা আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

মেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের লেখা ও তাদের নিয়ে প্রকাশিত বই পাওয়া যাচ্ছে।

মেলায় জিনিয়াস পাবলিকেশনের দায়িত্বে থাকা মাহমুদ বিন শরীফ জানান, তাদের স্টলে জাহাঙ্গীর শিকদারের ‘সোনালি যুগের জিয়াউর রহমান’, মো. সহিদুল ইসলাম সুমনের ‘বীর উত্তম জিয়াউর রহমান’ ও ‘তারেক রহমানের ভাবনায় পার্বত্য চট্টগ্রাম’ এবং শাহেদ শফিকের ‘নারী শিক্ষায় বেগম খালেদা জিয়া’সহ বিভিন্ন বই রয়েছে।

আরও পড়ুন  নির্বাচন ঘিরে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে: রিজভী