ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

বাংলাদেশে আসছে চীনা প্রযুক্তির শক্তিশালী ইন্টারনেট ‘টেনসেন্ট’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 402

ছবি সংগৃহীত

বাংলাদেশে কার্যক্রম শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে চীনা প্রযুক্তি জায়ান্ট টেনসেন্ট। এই বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠক সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

গতকাল সোমবার (২৮ এপ্রিল) ফেসবুকে দেওয়া এক পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বাংলাদেশে বিগ টেক কোম্পানিগুলোর আগমনের পথ সুগম করতে কাজ করছে সরকার। স্টারলিংক-এর লাইসেন্স আবেদন ইতোমধ্যে প্রধান উপদেষ্টার অনুমোদনে গৃহীত হয়েছে। তিনি বলেন, “বাংলাদেশে বিগ টেক জায়ান্টদের যাত্রা শুরু হয়েছে প্রধান উপদেষ্টার হাত ধরেই। সামনে আরও অনেক বড় প্রতিষ্ঠান বাংলাদেশে আসবে।”

আরও পড়ুন  চার্জের সময় আইফোন স্পর্শে শক লাগার অভিযোগ: বিভ্রান্ত গ্রাহকরা

টেনসেন্টের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি জানান, “আজ আমরা চাইনিজ টেক জায়ান্ট টেনসেন্টের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক করেছি। তারা বাংলাদেশে বিনিয়োগ ও কার্যক্রম চালুর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। আমরা তাদের দ্রুততম সময়ে প্রয়োজনীয় পলিসি সহায়তার আশ্বাস দিয়েছি।”

এছাড়া, ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, বাংলাদেশের প্রযুক্তি খাতে আরও বড় আকারের উন্নয়ন আসছে। বাংলাদেশের প্রতিষ্ঠান ‘যাত্রা’র হাত ধরে দেশে আসছে ওএসআইআরআইএস (OSIRIS Group)। কালিয়াকৈর হাইটেক পার্কে বিশ্বমানের নিরাপদ হাইপার স্কেলার ক্লাউড ও ডেটা সেন্টার নির্মিত হচ্ছে, যেখানে ভবিষ্যতে মেটা এবং গুগলের মতো বড় প্রতিষ্ঠানগুলোর পে-লোড সেবা নেওয়ার সুযোগ তৈরি হবে।

উল্লেখ্য, টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত চীনা বহুজাতিক কোম্পানি। প্রতিষ্ঠানটি ইন্টারনেট-ভিত্তিক পণ্য, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিনোদনসহ নানা খাতে বৈশ্বিকভাবে সেবা দিয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে আসছে চীনা প্রযুক্তির শক্তিশালী ইন্টারনেট ‘টেনসেন্ট’

আপডেট সময় ১১:২১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

বাংলাদেশে কার্যক্রম শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে চীনা প্রযুক্তি জায়ান্ট টেনসেন্ট। এই বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠক সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

গতকাল সোমবার (২৮ এপ্রিল) ফেসবুকে দেওয়া এক পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বাংলাদেশে বিগ টেক কোম্পানিগুলোর আগমনের পথ সুগম করতে কাজ করছে সরকার। স্টারলিংক-এর লাইসেন্স আবেদন ইতোমধ্যে প্রধান উপদেষ্টার অনুমোদনে গৃহীত হয়েছে। তিনি বলেন, “বাংলাদেশে বিগ টেক জায়ান্টদের যাত্রা শুরু হয়েছে প্রধান উপদেষ্টার হাত ধরেই। সামনে আরও অনেক বড় প্রতিষ্ঠান বাংলাদেশে আসবে।”

আরও পড়ুন  তথ্যপ্রযুক্তিতে বাংলার ব্যবহার নিশ্চিত করতে সরকারের উদ্যোগ: প্রধান উপদেষ্টা