ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম :
কর্মজীবনে ছাত্ররাজনীতি নয়, পেশাদারিত্ব চান স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির সমাবেশে জ্ঞানেশ কুমারকে মমতার হুঁশিয়ারি শ্রমিক অসন্তোষ নিয়ে মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯২৯ আগুন নেভাতে গিয়ে মিরপুরে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ অধিকাংশ কারখানা তাহসিফের সঙ্গে সিসিটিভিতে দেখা তরুণী গ্রেপ্তার, রিমান্ডের আবেদন চাঁদপুরে পচাপচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তারের হুঁশিয়ারি পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন: শ্রমমন্ত্রীর

শ্রমিক অসন্তোষ নিয়ে মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৬:২১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 20

ছবি: ফাইল ছবি

পোশাকশ্রমিকদের চলমান অসন্তোষ ও বিক্ষোভ মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টাকে বৈঠকে ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে শ্রমিকদের আন্দোলনের কারণে সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানায়, চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ছয় থেকে সাতজন মন্ত্রী ও উপদেষ্টাকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। এতে অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীদের পাশাপাশি অন্য কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত থাকতে পারেন।

মন্ত্রিপরিষদ বিভাগ ও শ্রম মন্ত্রণালয়ের সূত্রের বরাতে জানা গেছে, রোববার দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আরও পড়ুন  সোমবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে পোশাকশ্রমিকদের মজুরি পর্যালোচনার জন্য ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেয় সরকার। নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠনের পরও শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।

সূত্র জানায়, শ্রমিক অসন্তোষ মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী দুই দিন আগেই নির্দেশনা দিয়েছিলেন। তবে শ্রমিক প্রতিনিধির মনোনীত ব্যক্তির নাম পেতে শ্রম মন্ত্রণালয়ের কিছুটা সময় লাগে। এ কারণে মজুরি বোর্ড গঠনেও বিলম্ব হয়।

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চলে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। রোববার সকাল থেকে রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড়ের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।

দুপুর ১২টার দিকে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। একই দিনে গাজীপুরেও সড়কে নেমে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। চলমান পরিস্থিতির মধ্যেই শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল এবং প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রী-উপদেষ্টাদের বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

শ্রমিক অসন্তোষ নিয়ে মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:৪৬:২১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের চলমান অসন্তোষ ও বিক্ষোভ মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টাকে বৈঠকে ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে শ্রমিকদের আন্দোলনের কারণে সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানায়, চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ছয় থেকে সাতজন মন্ত্রী ও উপদেষ্টাকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। এতে অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীদের পাশাপাশি অন্য কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত থাকতে পারেন।

মন্ত্রিপরিষদ বিভাগ ও শ্রম মন্ত্রণালয়ের সূত্রের বরাতে জানা গেছে, রোববার দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আরও পড়ুন  নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী