ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

ট্রাম্প প্রশাসনের গ্রুপ চ্যাটে সামরিক পরিকল্পনার গোপন তথ্য, ‘ভুল করে’ সাংবাদিক যুক্ত!

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • / 550

ছবি সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বার্তা চালাচালির অ্যাপে ‘সিগন্যাল’–এ গোপন সামরিক পরিকল্পনা নিয়ে চলা এক গুরুত্বপূর্ণ গ্রুপ চ্যাটে ‘ভুল করে’ যুক্ত হয়ে যান এক সাংবাদিক। এতে মার্কিন জাতীয় নিরাপত্তা ঘিরে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।

জানা গেছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মন্ত্রিসভার সদস্য, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ছিলেন ওই গ্রুপ চ্যাটে। বিস্ময়ের বিষয়, সেই গোপন গ্রুপে যুক্ত হয়ে পড়েন ‘দ্য অ্যাটলান্টিক’-এর সাংবাদিক জেফরি গোল্ডবার্গও।

আরও পড়ুন  রামপুরায় সাংবাদিকের বাসায় ডাকাতির অভিযোগ

গোল্ডবার্গ শুরুতে মনে করেছিলেন, এটি একটি প্রতারকদের তৈরি ভুয়া চ্যাট। তিনি নিজেই লিখেছেন, “জাতীয় নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়ে প্রেসিডেন্টের ঘনিষ্ঠরা সিগন্যালের মতো অ্যাপে আলোচনা করছেন এটা বিশ্বাস করা কঠিন।”

কিন্তু সন্দেহ দূর হয় ১৫ মার্চ। ওইদিন ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর মার্কিন বিমান হামলা চালানো হয়। অথচ কয়েক ঘণ্টা আগেই গ্রুপ চ্যাটে সেই পরিকল্পনার কথা দেখতে পান গোল্ডবার্গ। ঘটনার সত্যতা বুঝে তিনি সঙ্গে সঙ্গেই গ্রুপ থেকে বেরিয়ে আসেন।

ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না।” যদিও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, “জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এবং তার টিমের ওপর ট্রাম্পের পূর্ণ আস্থা আছে।”

জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রেন হিউজেস জানিয়েছেন, “এটি অনিচ্ছাকৃত একটি ভুল। কীভাবে সাংবাদিকের নম্বর গ্রুপে যুক্ত হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।” তবে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ দাবি করেছেন, “গ্রুপে কোনো সামরিক পরিকল্পনা শেয়ার হয়নি।” তার বক্তব্য, “আমি শুধু এটুকু বলতে পারি, কারও দ্বারা নিরাপত্তা লঙ্ঘন ঘটেনি।”

তবে ডেমোক্র্যাট নেতারা এ ঘটনার কড়া সমালোচনা করেছেন। হাউস সদস্য হাকিম জেফরিস তদন্ত দাবি করেছেন। সেনেটর এলিজাবেথ ওয়ারেন বলেছেন, “এটি ভয়ংকর এবং বেআইনি। জাতীয় নিরাপত্তা নিয়ে এমন দায়িত্বহীনতা মেনে নেওয়া যায় না।” এই ঘটনায় মার্কিন প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা আবারও প্রশ্নের মুখে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্প প্রশাসনের গ্রুপ চ্যাটে সামরিক পরিকল্পনার গোপন তথ্য, ‘ভুল করে’ সাংবাদিক যুক্ত!

আপডেট সময় ০১:৩৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বার্তা চালাচালির অ্যাপে ‘সিগন্যাল’–এ গোপন সামরিক পরিকল্পনা নিয়ে চলা এক গুরুত্বপূর্ণ গ্রুপ চ্যাটে ‘ভুল করে’ যুক্ত হয়ে যান এক সাংবাদিক। এতে মার্কিন জাতীয় নিরাপত্তা ঘিরে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।

জানা গেছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মন্ত্রিসভার সদস্য, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ছিলেন ওই গ্রুপ চ্যাটে। বিস্ময়ের বিষয়, সেই গোপন গ্রুপে যুক্ত হয়ে পড়েন ‘দ্য অ্যাটলান্টিক’-এর সাংবাদিক জেফরি গোল্ডবার্গও।

আরও পড়ুন  মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির