ঢাকা ১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

গাজায় ইসরায়েলের বর্বর হামলা, আরব লীগের জরুরি বৈঠকের আহ্বান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / 385

ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলের সর্বশেষ ভয়াবহ হামলার ঘটনায় আরব লীগের জরুরি বৈঠকের আহ্বান জানানো হয়েছে। ফিলিস্তিনি প্রতিনিধি মুহান্নাদ আল-আকলোক জানিয়েছেন, এ বিষয়ে আরব লীগের মহাসচিব দপ্তরে আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে।

মঙ্গলবারের হামলায় ইসরায়েলি বাহিনীর নিষ্ঠুর আগ্রাসনে অন্তত ৪০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। এটি ১৯ জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে মনে করা হচ্ছে। এছাড়া, গাজায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন এবং মানবিক সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

আরও পড়ুন  উত্তর গাজায় ফিরছে ৩ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি

গত অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় ৪৮,৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,১২,০০০ জনের বেশি। নিহতদের বড় অংশই নারী ও শিশু। একের পর এক হামলায় বিধ্বস্ত গাজা ক্রমেই মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে।

বিশ্বের বিভিন্ন দেশ এবং মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের এই বর্বর হামলার নিন্দা জানালেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। গাজায় এখনো খাদ্য, পানি, ওষুধের ভয়াবহ সংকট চলছে। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই ইসরায়েল গাজার ওপর নিষ্ঠুর অভিযান চালিয়ে যাচ্ছে।

ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, এই যুদ্ধাপরাধের বিরুদ্ধে আরব বিশ্বকে একসঙ্গে দাঁড়াতে হবে। আরব লীগ যদি কার্যকর ব্যবস্থা না নেয়, তবে গাজায় মানবিক বিপর্যয় আরও তীব্র হবে। ফিলিস্তিনের আবেদন অনুযায়ী, আরব লীগের এই জরুরি বৈঠক পরিস্থিতির মোড় ঘোরাতে পারে কিনা, তা এখন সবার দৃষ্টির কেন্দ্রবিন্দুতে।

নিউজটি শেয়ার করুন

গাজায় ইসরায়েলের বর্বর হামলা, আরব লীগের জরুরি বৈঠকের আহ্বান

আপডেট সময় ০৩:২৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

গাজায় ইসরায়েলের সর্বশেষ ভয়াবহ হামলার ঘটনায় আরব লীগের জরুরি বৈঠকের আহ্বান জানানো হয়েছে। ফিলিস্তিনি প্রতিনিধি মুহান্নাদ আল-আকলোক জানিয়েছেন, এ বিষয়ে আরব লীগের মহাসচিব দপ্তরে আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে।

মঙ্গলবারের হামলায় ইসরায়েলি বাহিনীর নিষ্ঠুর আগ্রাসনে অন্তত ৪০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। এটি ১৯ জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে মনে করা হচ্ছে। এছাড়া, গাজায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন এবং মানবিক সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

আরও পড়ুন  লন্ডনে তারেকের সঙ্গে ড. ইউনূসের বৈঠক হচ্ছে : ফখরুল