ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, সমর্থন চীনের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 20

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে অভিযুক্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে ‘অন্যায্য’ বলে প্রত্যাখ্যান করেছে দেশটির সামরিক সরকার। মিয়ানমারের ঘনিষ্ঠ মিত্র চীনও রায়টির সমালোচনা করেছে।

শুক্রবার (২০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে মিয়ানমার সরকারের মুখপাত্র খাইং খাইং সো বলেন, সামরিক সরকার অবিচারের শিকার হয়েছে। তাঁর দাবি, দেশটির বিরুদ্ধে অন্যায়ভাবে অভিযোগ আনা হয়েছে এবং আদালতের সিদ্ধান্ত সর্বসম্মত নয়। তাই এই রায় ন্যায্য হয়নি।

চীনও জাতিসংঘের সর্বোচ্চ আদালতের রায়কে সমর্থন করেনি। বেইজিংয়ের মতে, এ ধরনের সিদ্ধান্ত বিরোধ নিষ্পত্তিতে সহায়ক নয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন সাংবাদিকদের বলেন, বিষয়টি আরও জটিল হওয়া ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ প্রচেষ্টা চালানো উচিত।

আরও পড়ুন  বান্দরবানে ৫টি আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক

এর এক দিন আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে দেওয়া এক যৌথ বিবৃতিতে চীন আন্তর্জাতিক বিচার আদালতের মতো সংস্থাগুলোকে নিজেদের এখতিয়ার অপব্যবহার না করার আহ্বান জানিয়েছিল।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, মিয়ানমারের সামরিক বাহিনী তথাকথিত ‘শুদ্ধি অভিযান’ চলাকালে রোহিঙ্গা পুরুষ ও কিশোরদের গণহত্যা করেছে। নারীদের ওপর ব্যাপক ধর্ষণ ও যৌন সহিংসতা চালানোর পাশাপাশি শত শত গ্রাম পুড়িয়ে বা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

আইসিজের ১৫ বিচারপতির মধ্যে ৯ জন গণহত্যার ঘোষণার পক্ষে এবং ৬ জন বিপক্ষে ভোট দেন। আদালতের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যা সংঘটনের রায় দেওয়া হলো। বিচারপতিদের মধ্যে থাকা চীনা নাগরিক একজন অভিযোগ ছাড়া বাকি সবকটিতে মিয়ানমারের পক্ষে ভোট দেন।

প্রায় নয় বছর আগে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানের মুখে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। তাঁদের কেউ কেউ পরে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাড়ি জমান।

আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

রোহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, সমর্থন চীনের

আপডেট সময় ০১:৪৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে অভিযুক্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে ‘অন্যায্য’ বলে প্রত্যাখ্যান করেছে দেশটির সামরিক সরকার। মিয়ানমারের ঘনিষ্ঠ মিত্র চীনও রায়টির সমালোচনা করেছে।

শুক্রবার (২০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে মিয়ানমার সরকারের মুখপাত্র খাইং খাইং সো বলেন, সামরিক সরকার অবিচারের শিকার হয়েছে। তাঁর দাবি, দেশটির বিরুদ্ধে অন্যায়ভাবে অভিযোগ আনা হয়েছে এবং আদালতের সিদ্ধান্ত সর্বসম্মত নয়। তাই এই রায় ন্যায্য হয়নি।

চীনও জাতিসংঘের সর্বোচ্চ আদালতের রায়কে সমর্থন করেনি। বেইজিংয়ের মতে, এ ধরনের সিদ্ধান্ত বিরোধ নিষ্পত্তিতে সহায়ক নয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন সাংবাদিকদের বলেন, বিষয়টি আরও জটিল হওয়া ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ প্রচেষ্টা চালানো উচিত।

আরও পড়ুন  পঞ্চদশ সংশোধনী মামলায় আপিল বিভাগের রায় বৃহস্পতিবার