ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তাপ্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 33

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জাতীয় সাইবার নিরাপত্তা পরিচালক শন কেয়ার্নক্রসকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশজুড়ে সাম্প্রতিক সময়ে একাধিক বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে সৃষ্ট নিরাপত্তাঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) হোয়াইট হাউসের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সূত্রটি জানিয়েছে, কেয়ার্নক্রসকে বরখাস্তের সিদ্ধান্তে পূর্ণ সমর্থন রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের। দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও যথাযথ পেশাগত সনদ তার ছিল না বলে মনে করছে মার্কিন প্রশাসন।

আরও পড়ুন  পেন্টাগনের নতুন কৌশলে চীনের বদলে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ও পশ্চিম গোলার্ধ অগ্রাধিকার

কেয়ার্নক্রসের পরিবর্তে আপাতত ভারপ্রাপ্ত জাতীয় সাইবার নিরাপত্তা পরিচালকের দায়িত্ব পালন করবেন প্রতিরক্ষা বিভাগের বর্তমান প্রধান তথ্য কর্মকর্তা কার্স্টেন ডেভিস। হোয়াইট হাউসের সূত্রের দাবি, সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট দায়িত্ব পালনে ডেভিস বেশি যোগ্য এবং তার নিয়োগে সিনেটের অনুমোদনও রয়েছে।

সাম্প্রতিক দিন ও সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও যোগাযোগব্যবস্থায় বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। এসব ঘটনায় দেশটির পরিবহন, যোগাযোগ এবং ই-কমার্স কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অসংখ্য ব্যবহারকারী।

এসব ঘটনার মধ্যে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হিসেবে দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অত্যন্ত গোপনীয় অভ্যন্তরীণ যোগাযোগ নেটওয়ার্কে প্রযুক্তিগত বিপর্যয়ের প্রভাব পড়া।

এ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামোর সাইবার নিরাপত্তা, প্রযুক্তিগত সক্ষমতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সম্ভাব্য হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

জাতীয় সাইবার নিরাপত্তা পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ার আগে শন কেয়ার্নক্রস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

এ ছাড়া ২০১৬ সালের মার্কিন নির্বাচনী চক্রে তিনি রিপাবলিকান ন্যাশনাল কমিটির (আরএনসি) প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

অন্যদিকে, কেয়ার্নক্রসের স্থলাভিষিক্ত হওয়া কার্স্টেন ডেভিস বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক প্রযুক্তিগত বিপর্যয়ের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, গুরুত্বপূর্ণ অবকাঠামোয় সাইবার হামলা এবং সরকারি যোগাযোগব্যবস্থার নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।

বিশেষজ্ঞদের মতে, বিদ্যুৎ, যোগাযোগ, পরিবহন, আর্থিক সেবা ও প্রতিরক্ষা খাতের ডিজিটাল অবকাঠামো সুরক্ষিত রাখা এখন জাতীয় নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

তবে শন কেয়ার্নক্রসের বরখাস্তের সঙ্গে সাম্প্রতিক প্রযুক্তিগত বিভ্রাটগুলোর সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে হোয়াইট হাউসের সূত্রের বক্তব্যে বিস্তারিত কিছু জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তাপ্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

আপডেট সময় ১০:৫৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের জাতীয় সাইবার নিরাপত্তা পরিচালক শন কেয়ার্নক্রসকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশজুড়ে সাম্প্রতিক সময়ে একাধিক বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে সৃষ্ট নিরাপত্তাঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) হোয়াইট হাউসের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সূত্রটি জানিয়েছে, কেয়ার্নক্রসকে বরখাস্তের সিদ্ধান্তে পূর্ণ সমর্থন রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের। দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও যথাযথ পেশাগত সনদ তার ছিল না বলে মনে করছে মার্কিন প্রশাসন।

আরও পড়ুন  ফের প্রেসিডেন্ট পদে লড়ার অধিকার চান ট্রাম্প