ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
পঞ্চদশ সংশোধনী, মামলা, আপিল বিভাগ, রায়

পঞ্চদশ সংশোধনী মামলায় আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 76

ছবি: সংগৃহীত

সংবিধানের পঞ্চদশ সংশোধনী–সংক্রান্ত মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হয়েছে। টানা তিন দিনের শুনানি শেষে এ বিষয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

বুধবার (৮ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে রায়ের জন্য দিন ধার্য করেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। আর রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং ড. শরীফ ভূঁইয়া।

আরও পড়ুন  ‎চেকের মামলায় সালমান এফ রহমানের জামিন

এর আগে, গত বছরের ১৩ নভেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির অনুমতি দেন আপিল বিভাগ।

২০২৪ সালের ১৭ ডিসেম্বর পৃথক দুটি রিটের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধানকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করেন।

উল্লেখ্য, ২০১১ সালের ৩০ জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস করে। ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ সংবিধানের ৫৪টি বিষয়ে পরিবর্তন আনা হয়।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে পৃথক তিনটি আপিল করা হয়। সুশাসনের জন্য নাগরিকের সম্পাদকসহ চার ব্যক্তি, নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পৃথকভাবে এসব আপিল দায়ের করেন। বুধবার (৮ জুলাই) শুনানির জন্য আপিলগুলো কার্যতালিকায় অন্তর্ভুক্ত ছিল।

নিউজটি শেয়ার করুন

পঞ্চদশ সংশোধনী, মামলা, আপিল বিভাগ, রায়

পঞ্চদশ সংশোধনী মামলায় আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

আপডেট সময় ০১:১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

সংবিধানের পঞ্চদশ সংশোধনী–সংক্রান্ত মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হয়েছে। টানা তিন দিনের শুনানি শেষে এ বিষয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

বুধবার (৮ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে রায়ের জন্য দিন ধার্য করেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। আর রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং ড. শরীফ ভূঁইয়া।

আরও পড়ুন  আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় আজ