শিরোনাম :
আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৫.১ মাত্রার ভূমিকম্প
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১০:২১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 34
আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টা ৪৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। চীনের বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য জানা গেছে।
জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র জিএফজেড (জিএফজেড) ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৯৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে এর কেন্দ্র ৩৬ দশমিক ০৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৭১ দশমিক ০৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে নির্ধারণ করা হয়েছে।
এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

























