ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

হত্যা মামলায় সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখাল পুলিশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 47

ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান–সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপির উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, ২০২৪ সালে পল্টন থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি জানান, গ্রেপ্তারের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতাকে সকালে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ নেবে ডিবি।

আরও পড়ুন  পাওনা টাকা চাওয়ায় কৃষক দল নেতাকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, এসআরবির পক্ষ থেকে সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাসহ তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার একটিতে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

সাঈদ খোকন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফের ছেলে। ২০১৫ সালে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরবর্তী মেয়র নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় তিনি ওই পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তাঁর পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। এবার ২০২৪ সালের পল্টন থানার একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হলো।

নিউজটি শেয়ার করুন

হত্যা মামলায় সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখাল পুলিশ

আপডেট সময় ০৩:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান–সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপির উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, ২০২৪ সালে পল্টন থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি জানান, গ্রেপ্তারের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতাকে সকালে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ নেবে ডিবি।

আরও পড়ুন  চীনা বিমানবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার