ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 29

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন জানিয়েছেন, সরকারের শ্রমবান্ধব নীতি ও কাজের ধারাবাহিকতায় এ যোগ্যতা অর্জিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। মাহ্দী আমিন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

এ অর্জনের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, ডিএফসির অর্থায়নের পথ সুগম হওয়ায় আগামী দিনগুলোতে বাংলাদেশের বৃহৎ প্রকল্পে মার্কিন বিনিয়োগ আসা সহজ হবে। বিশেষ করে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন খাতে বিনিয়োগ প্রবাহ বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। এর ফলে অর্থনৈতিক অগ্রযাত্রা ত্বরান্বিত হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিও সহজ হবে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন  ১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের কড়া পদক্ষেপ, পাঠানো হলো কারাগারে

মাহ্দী আমিন বলেন, ‘অতীতে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে বিভিন্ন শ্রমবিরোধী নীতিমালা প্রণয়ন করা হয়েছিল। সে কারণেই এর আগে যুক্তরাষ্ট্রের এ ধরনের অর্থায়ন বাংলাদেশে আসেনি বা দীর্ঘদিন ধরে সেটা বন্ধ ছিল।’

বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকারের ওপর আন্তর্জাতিক মহলের যে আস্থা তৈরি হয়েছে, এ অর্জন তারই ধারাবাহিকতার বহিঃপ্রকাশ। গত নয় মাসে সরকারের নীতিমালার ধারাবাহিকতা এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি বিশ্বাসের ফলেই এ ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা বাংলাদেশের ওপর আস্থা রাখছেন। সরকারের সব মন্ত্রণালয় সমন্বিতভাবে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করছে। এর আলোকে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধি ও স্বনির্ভরতার দিকে এগিয়ে যাবে বলে তিনি মনে করেন। ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনের মাধ্যমে দেশে বিনিয়োগ প্রবৃদ্ধি আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর শ্রমবান্ধব নীতিমালা গ্রহণ এবং নতুন শ্রম আইন পাসের ফলেই ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জিত হয়েছে। তিনি বলেন, নতুন শ্রম আইনের মাধ্যমে সরকার শ্রমিকদের স্বার্থ ও সুরক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে। সরকারের এ পদক্ষেপে আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের জন্য এ অর্থায়নের সুযোগ তৈরি করেছে বলেও তিনি উল্লেখ করেন।

বিনিয়োগ প্রক্রিয়া সম্পর্কে মাহ্দী আমিন জানান, ডিএফসির এ তহবিলের আওতায় ‘কেস টু কেস’ ভিত্তিতে প্রতিটি প্রকল্প আসবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ বিদেশ থেকে বাংলাদেশে বিনিয়োগ আনার ক্ষেত্রে বড় সুযোগ সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের এ অর্থনৈতিক অগ্রযাত্রাকে সবাই মিলে বিশ্বমঞ্চে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ

আপডেট সময় ০২:৫৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন জানিয়েছেন, সরকারের শ্রমবান্ধব নীতি ও কাজের ধারাবাহিকতায় এ যোগ্যতা অর্জিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। মাহ্দী আমিন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

এ অর্জনের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, ডিএফসির অর্থায়নের পথ সুগম হওয়ায় আগামী দিনগুলোতে বাংলাদেশের বৃহৎ প্রকল্পে মার্কিন বিনিয়োগ আসা সহজ হবে। বিশেষ করে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন খাতে বিনিয়োগ প্রবাহ বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। এর ফলে অর্থনৈতিক অগ্রযাত্রা ত্বরান্বিত হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিও সহজ হবে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন  মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মোজাফফরকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল