ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যে পৌঁছাল যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২১:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 13

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাত বৃদ্ধির প্রেক্ষাপটে অঞ্চলটিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপের সংখ্যা বেড়ে তিনে দাঁড়াল। রোববার (১৫ নভেম্বর) রণতরীটি অঞ্চলটিতে এসে পৌঁছায় বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

সংবাদ সংস্থা এএফপি এবং ‘দ্য ন্যাশনাল নিউজ’ ও এক্সিওসের সাংবাদিক বারাক রাভিদের প্রতিবেদনের সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ সংঘাতে উপসাগরীয় অঞ্চল দীর্ঘদিন ধরে তীব্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সম্প্রতি সেখানে সংঘাত কিছুটা থমকে ছিল। তবে রোববার নতুন করে তা আবার শুরু হয়। ওই দিন মার্কিন মিত্র দেশ বাহরাইনে ড্রোন হামলার দাবি করেছে ইরান, যার মাধ্যমে দীর্ঘ বিরতির অবসান ঘটে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক: এই শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ উত্তরণ"

এর আগে গত শুক্রবারও বাহরাইনের দিকে ড্রোন নিক্ষেপ করেছিল ইরান। গত সেপ্টেম্বরের পর উপসাগরীয় কোনো দেশের ওপর এটিই ছিল প্রথম হামলা। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরদার করা হলো।

সূত্র: খালিজ টাইমস

নিউজটি শেয়ার করুন

মধ্যপ্রাচ্যে পৌঁছাল যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

আপডেট সময় ০৬:২১:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাত বৃদ্ধির প্রেক্ষাপটে অঞ্চলটিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপের সংখ্যা বেড়ে তিনে দাঁড়াল। রোববার (১৫ নভেম্বর) রণতরীটি অঞ্চলটিতে এসে পৌঁছায় বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

সংবাদ সংস্থা এএফপি এবং ‘দ্য ন্যাশনাল নিউজ’ ও এক্সিওসের সাংবাদিক বারাক রাভিদের প্রতিবেদনের সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ সংঘাতে উপসাগরীয় অঞ্চল দীর্ঘদিন ধরে তীব্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সম্প্রতি সেখানে সংঘাত কিছুটা থমকে ছিল। তবে রোববার নতুন করে তা আবার শুরু হয়। ওই দিন মার্কিন মিত্র দেশ বাহরাইনে ড্রোন হামলার দাবি করেছে ইরান, যার মাধ্যমে দীর্ঘ বিরতির অবসান ঘটে।

আরও পড়ুন  বাংলাদেশে ফেরত এলেন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা ৩৯ নাগরিক