ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

যুদ্ধে ইউক্রেন জিতবে, আশাবাদী প্রিন্স হ্যারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 28

ছবি: সংগৃহীত

রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেন জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি। একই সঙ্গে যুদ্ধ শেষ হলে ইউক্রেনে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা ‘ইনভিকটাস গেমস’ আয়োজনের ক্ষেত্রে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

দুই দিনের সফরে ইউক্রেনে গিয়ে যুদ্ধাহত সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রিন্স হ্যারি। ২০২২ সালে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এটি তার চতুর্থ ইউক্রেন সফর।

সফরের অংশ হিসেবে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে যান তিনি। সেখানে যুদ্ধাহত ব্যক্তিদের চিকিৎসাসেবায় নিয়োজিত বিশেষায়িত প্রতিষ্ঠান সুপারহিউম্যানস আয়োজিত চিকিৎসকদের এক সম্মেলনেও বক্তব্য দেন।

আরও পড়ুন  গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত ৭৮ ফিলিস্তিনি

শনিবার সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় প্রিন্স হ্যারি বলেন, ‘আপনারা এই যুদ্ধে জয়ী হবেন। এরপর সাফল্যের পথে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের প্রস্তুত করা হবে।’

তবে নিরাপত্তাজনিত কারণে ইউক্রেন ছাড়ার পরই তার বক্তব্যগুলো প্রকাশের অনুমতি দেওয়া হয়।

সফরের আরেকটি অনুষ্ঠানে হুইলচেয়ার রাগবি খেলোয়াড়দের অনুশীলন প্রত্যক্ষ করেন প্রিন্স হ্যারি। আগামী বছরের ইনভিকটাস গেমসকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছিলেন খেলোয়াড়রা।

সামরিক বাহিনীর সদস্য ও যুদ্ধফেরত সেনাদের জন্য আয়োজিত এই আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার প্রতিষ্ঠাতা প্রিন্স হ্যারি। ২০১৪ সালে সেনাবাহিনীতে কর্মরত থাকাকালে তিনি প্রতিযোগিতাটির সূচনা করেন।

আগামী বছর ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিতব্য ইনভিকটাস গেমসে ইউক্রেন ৬০ জন প্রতিযোগী পাঠানোর পরিকল্পনা করছে। এ সময় আহত সেনা ও সাবেক সেনাদের উদ্দেশে প্রিন্স হ্যারি বলেন, ভবিষ্যতে ইউক্রেনেও এ প্রতিযোগিতার আয়োজন করতে চান তিনি।

তিনি বলেন, ‘যুদ্ধ শেষ হলে এবং ইউক্রেন জয়ী হলে ইনভিকটাস গেমস আয়োজনের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করতে আমরা প্রস্তুত থাকব।’

প্রথা অনুযায়ী, ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা সাধারণত রাজনৈতিক বিষয়ে সরাসরি মন্তব্য করেন না। তবে রাজা তৃতীয় চার্লসসহ রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যরা বিভিন্ন সময়ে ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়েছেন।

অন্যদিকে, রাজপরিবারের কর্মরত সদস্য না হওয়ায় প্রিন্স হ্যারি এ বিষয়ে তুলনামূলকভাবে খোলামেলা বক্তব্য দিয়ে আসছেন। চলতি বছরের শুরুতে ইউক্রেন সফরের সময় এক বক্তব্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানান তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল।

নিউজটি শেয়ার করুন

যুদ্ধে ইউক্রেন জিতবে, আশাবাদী প্রিন্স হ্যারি

আপডেট সময় ০১:৪৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেন জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি। একই সঙ্গে যুদ্ধ শেষ হলে ইউক্রেনে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা ‘ইনভিকটাস গেমস’ আয়োজনের ক্ষেত্রে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

দুই দিনের সফরে ইউক্রেনে গিয়ে যুদ্ধাহত সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রিন্স হ্যারি। ২০২২ সালে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এটি তার চতুর্থ ইউক্রেন সফর।

সফরের অংশ হিসেবে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে যান তিনি। সেখানে যুদ্ধাহত ব্যক্তিদের চিকিৎসাসেবায় নিয়োজিত বিশেষায়িত প্রতিষ্ঠান সুপারহিউম্যানস আয়োজিত চিকিৎসকদের এক সম্মেলনেও বক্তব্য দেন।

আরও পড়ুন  একসঙ্গে ১২০০ ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত দিল রাশিয়া