ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম :
উত্তেজনা বৃদ্ধির মধ্যেই মধ্যপ্রাচ্যে যাচ্ছে আরও এক মার্কিন রণতরী স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার প্রতিবাদে মধ্যরাতে মহাসড়ক অবরোধ ঢামেকের পেছন থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থপরতায় হতাশ বাইডেন সেনাবাহিনীর একাধিক কর্মকর্তার পদোন্নতি ও পদায়ন ময়মনসিংহে সন্তানের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা টেস্টের প্রথম দিন টাইগারদের দখলে, লিটন অপরাজিত ৯২ রানে চীনে এআই চিপ রপ্তানিতে কড়াকড়ি চায় যুক্তরাষ্ট্র দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো সম্পন্ন শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হতে বললেন প্রধানমন্ত্রী

উত্তেজনা বৃদ্ধির মধ্যেই মধ্যপ্রাচ্যে যাচ্ছে আরও এক মার্কিন রণতরী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 24

ছবি: সংগৃহীত

ইরানের সাথে চলমান উত্তেজনা ও কূটনৈতিক অচলাবস্থার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে অঞ্চলটিতে নতুন করে আরেকটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ওয়াশিংটন।

মার্কিন গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলুর তথ্যমতে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ নামের এই রণতরীটি উপসাগরীয় অঞ্চলে পৌঁছাতে পারে। সেখানে আগে থেকেই অবস্থানরত দুটি মার্কিন বিমানবাহী রণতরীর সাথে এটি যুক্ত হলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের রণতরীর সংখ্যা দাঁড়াবে তিনটিতে। তবে রণতরীটি ঠিক কখন পৌঁছাবে, সে বিষয়ে পেন্টাগন বা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার শান্তি আলোচনা স্থবির হয়ে পড়া এবং বাহরাইনে নতুন করে ড্রোন হামলার ঘটনার পরপরই মার্কিন এই সামরিক তৎপরতা সামনে এলো। গত শুক্রবার বাহরাইনের দিকে আসা দুটি ইরানি ড্রোন মার্কিন বাহিনী প্রতিহত করার পর, রোববার দেশটিতে দ্বিতীয়বারের মতো ড্রোন হামলার ঘটনা ঘটে। এর ফলে প্রায় দুই মাসের বিরতি শেষে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর শুরু হওয়া সংঘাতের ধারাবাহিকতায় এই অস্থিরতা চলছে।

আরও পড়ুন  আরব সাগরে মার্কিন রণতরীতে হুতিদের ড্রোন হামলার দাবি

এদিকে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার দায়িত্ব থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সম্প্রতি সরিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি এক সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় তিনি তেহরানের সঙ্গে আর কোনো চুক্তির প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন। এমন পরিস্থিতিতে নতুন রণতরী মোতায়েন নিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক অভিযানের সম্ভাবনার কথা বললেও মার্কিন সামরিক বাহিনী তা সরাসরি নাকচ করে দিয়েছে। পেন্টাগন ও মার্কিন সেনাবাহিনীর দাবি, মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েন বা অবস্থানের ধরনে বড় কোনো পরিবর্তনের খবর নিছকই ‘জল্পনা’ মাত্র।

নিউজটি শেয়ার করুন

উত্তেজনা বৃদ্ধির মধ্যেই মধ্যপ্রাচ্যে যাচ্ছে আরও এক মার্কিন রণতরী

আপডেট সময় ০৩:২৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ইরানের সাথে চলমান উত্তেজনা ও কূটনৈতিক অচলাবস্থার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে অঞ্চলটিতে নতুন করে আরেকটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ওয়াশিংটন।

মার্কিন গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলুর তথ্যমতে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ নামের এই রণতরীটি উপসাগরীয় অঞ্চলে পৌঁছাতে পারে। সেখানে আগে থেকেই অবস্থানরত দুটি মার্কিন বিমানবাহী রণতরীর সাথে এটি যুক্ত হলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের রণতরীর সংখ্যা দাঁড়াবে তিনটিতে। তবে রণতরীটি ঠিক কখন পৌঁছাবে, সে বিষয়ে পেন্টাগন বা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার শান্তি আলোচনা স্থবির হয়ে পড়া এবং বাহরাইনে নতুন করে ড্রোন হামলার ঘটনার পরপরই মার্কিন এই সামরিক তৎপরতা সামনে এলো। গত শুক্রবার বাহরাইনের দিকে আসা দুটি ইরানি ড্রোন মার্কিন বাহিনী প্রতিহত করার পর, রোববার দেশটিতে দ্বিতীয়বারের মতো ড্রোন হামলার ঘটনা ঘটে। এর ফলে প্রায় দুই মাসের বিরতি শেষে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর শুরু হওয়া সংঘাতের ধারাবাহিকতায় এই অস্থিরতা চলছে।

আরও পড়ুন  রমজানে মধ্যপ্রাচ্যে নিত্যপণ্যের দাম কমলো, থাকছে ৭৫ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্যছাড়