ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম :
উত্তেজনা বৃদ্ধির মধ্যেই মধ্যপ্রাচ্যে যাচ্ছে আরও এক মার্কিন রণতরী স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার প্রতিবাদে মধ্যরাতে মহাসড়ক অবরোধ ঢামেকের পেছন থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থপরতায় হতাশ বাইডেন সেনাবাহিনীর একাধিক কর্মকর্তার পদোন্নতি ও পদায়ন ময়মনসিংহে সন্তানের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা টেস্টের প্রথম দিন টাইগারদের দখলে, লিটন অপরাজিত ৯২ রানে চীনে এআই চিপ রপ্তানিতে কড়াকড়ি চায় যুক্তরাষ্ট্র দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো সম্পন্ন শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হতে বললেন প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর একাধিক কর্মকর্তার পদোন্নতি ও পদায়ন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 48

ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে প্রেষণে দায়িত্ব দেওয়া হয়েছে কয়েকজন সেনা কর্মকর্তাকে। এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে সেনা কর্মকর্তাদের বিভিন্ন পদে নিয়োগ ও বদলির বিষয়টি জানানো হয়। অন্যদিকে, সেনা কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ১১ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

আরও পড়ুন  চীন সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

অন্যদিকে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করার পর বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট হিসেবে পদায়ন করা হয়েছে। বিপসটের বর্তমান কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসেইন মুহাম্মদ মসিহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক করা হয়েছে।

এ ছাড়া ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. হাফিজুর রহমানকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার লক্ষ্যে তাঁর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসানকে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ন্যাশনাল ডিফেন্স কলেজে কর্মরত মেজর জেনারেল সাজেদুর রহমানকে ৭ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকেও প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য তাঁর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) ব্রিগেডিয়ার জেনারেল আবদুল বাতেন ইমানি ও ব্রিগেডিয়ার জেনারেল মোজাম্মেল হোসেন। তাঁদের মেজর জেনারেল পদে উন্নীত করে যথাক্রমে ১১ ও ১৯ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদকে পদোন্নতির পর সশস্ত্র বাহিনী বিভাগ থেকে ন্যাশনাল ডিফেন্স কলেজে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও কয়েকজন কর্মকর্তার প্রেষণে নিয়োগ ও সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের বিষয়টি উল্লেখ রয়েছে। মেজর মোহাম্মদ কামরুল হাসানকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (মেডিকেল) পদে নিয়োগ দিয়ে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মো. তাওহীদ ইব্রাহীমকে বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপপ্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই পদে দায়িত্ব পালন করা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এ ছাড়া লেফটেন্যান্ট কর্নেল আবুল বাশার তুহীনকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, ওই পদে কর্মরত লেফটেন্যান্ট কর্নেল মো. হুমায়ুন কবিরকে সেনাবাহিনীতে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিমানবাহিনীর কর্মকর্তাদের ক্ষেত্রেও দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। স্কোয়াড্রন লিডার মো. মাসুম ইমতিয়াজকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) প্রশিক্ষক (সহকারী প্রকৌশলী) পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই পদে দায়িত্ব পালন করা স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল ইসলাম হৃদয়কে বিমানবাহিনীতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সেনাবাহিনীর একাধিক কর্মকর্তার পদোন্নতি ও পদায়ন

আপডেট সময় ০১:১৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬