ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

সেই মুসলিমকে ‘জাতীয় হিরো’ আখ্যা দিয়ে যা বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / 1812

ছবি: সংগৃহীত

সিডনির বন্ডি বিচে ভয়াবহ বন্দুক হামলার সময় সাহসিকতার সঙ্গে এক বন্দুকধারীকে থামানো মুসলিম ব্যক্তি আহমেদ আল আহমেদকে “অস্ট্রেলিয়ান জাতীয় হিরো” হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

মঙ্গলবার প্রধানমন্ত্রী দক্ষিণ সিডনির সেন্ট জর্জ হাসপাতালে গিয়ে আহত আহমেদ আল আহমেদের সঙ্গে দেখা করেন। হাসপাতালের বিছানার পাশে দাঁড়িয়ে ৪৩ বছর বয়সী দুই সন্তানের এই জনককে তিনি তার অসাধারণ সাহস ও আত্মত্যাগের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, সন্ত্রাসের মুখে আহমেদের কাজ জাতীয় ঐক্যের প্রতীক হয়ে থাকবে।

আরও পড়ুন  মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

আলবানিজ পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ লেখেন, “আহমেদ, তুমি একজন অস্ট্রেলিয়ান বীর। অন্যদের বাঁচাতে তুমি নিজের জীবন ঝুঁকিতে ফেলেছ। সবচেয়ে অন্ধকার সময়েই আমরা অস্ট্রেলিয়ানদের সেরা দিকটা দেখতে পাই।”

নিউজটি শেয়ার করুন

সেই মুসলিমকে ‘জাতীয় হিরো’ আখ্যা দিয়ে যা বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৮:৩৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

সিডনির বন্ডি বিচে ভয়াবহ বন্দুক হামলার সময় সাহসিকতার সঙ্গে এক বন্দুকধারীকে থামানো মুসলিম ব্যক্তি আহমেদ আল আহমেদকে “অস্ট্রেলিয়ান জাতীয় হিরো” হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

মঙ্গলবার প্রধানমন্ত্রী দক্ষিণ সিডনির সেন্ট জর্জ হাসপাতালে গিয়ে আহত আহমেদ আল আহমেদের সঙ্গে দেখা করেন। হাসপাতালের বিছানার পাশে দাঁড়িয়ে ৪৩ বছর বয়সী দুই সন্তানের এই জনককে তিনি তার অসাধারণ সাহস ও আত্মত্যাগের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, সন্ত্রাসের মুখে আহমেদের কাজ জাতীয় ঐক্যের প্রতীক হয়ে থাকবে।

আরও পড়ুন  ভাইরাল ভিডিওতে নেতানিয়াহু—বাস্তব নাকি এআই নির্মিত?