ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

দিল্লিতে বিক্ষোভের আগে দুই স্টেশনে ট্রেন বন্ধ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / 26

ছবি সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে চলমান প্রতিবাদ কর্মসূচির মধ্যে শনিবার (১০ অক্টোবর) নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা থাকা বেশ কয়েকটি মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। বাতিলের তালিকায় রয়েছে হাওড়া ও শিয়ালদহ থেকে দিল্লিগামী দুটি রাজধানী এক্সপ্রেস। তবে ট্রেন বাতিলের সঙ্গে প্রতিবাদ কর্মসূচির সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা রেলের নির্দেশিকায় স্পষ্ট করা হয়নি।

শুক্রবার (৯ অক্টোবর) ভারতীয় রেলের প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, শুক্রবার দুপুর ২টার পর যাত্রা শুরু করে শনিবার ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিল—এমন ট্রেনগুলো বাতিল করা হবে।

আরও পড়ুন  মার্কিন দূতাবাস ঘিরে কড়া নিরাপত্তা, গাজায় আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

রেলের কোচিং ডিরেক্টরেটের ওই নির্দেশিকায় দুই স্টেশনের আশপাশের সড়কে তীব্র যানজটের আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে। এ কারণে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

পূর্ব রেল জানিয়েছে, শুক্রবার যাত্রা শুরুর কথা থাকা ১২৩০১ নম্বর হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস এবং ১২৩১৩ নম্বর শিয়ালদহ-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

এদিকে, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত কয়েক দিন ধরে দিল্লিতে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি চলছে। এর ধারাবাহিকতায় শনিবার যন্তর মন্তরে জমায়েতের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কয়েকটি ছাত্র সংগঠন। ওই কর্মসূচিকে ঘিরে দিল্লিতে যানজট ও নিরাপত্তাজনিত সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

দিল্লিতে বিক্ষোভের আগে দুই স্টেশনে ট্রেন বন্ধ

আপডেট সময় ০৩:২৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে চলমান প্রতিবাদ কর্মসূচির মধ্যে শনিবার (১০ অক্টোবর) নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা থাকা বেশ কয়েকটি মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। বাতিলের তালিকায় রয়েছে হাওড়া ও শিয়ালদহ থেকে দিল্লিগামী দুটি রাজধানী এক্সপ্রেস। তবে ট্রেন বাতিলের সঙ্গে প্রতিবাদ কর্মসূচির সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা রেলের নির্দেশিকায় স্পষ্ট করা হয়নি।

শুক্রবার (৯ অক্টোবর) ভারতীয় রেলের প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, শুক্রবার দুপুর ২টার পর যাত্রা শুরু করে শনিবার ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিল—এমন ট্রেনগুলো বাতিল করা হবে।

আরও পড়ুন  আজ বাদ জুমা: সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের একযোগে বিক্ষোভ