ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
শিরোনাম :

২ কোটি প্রবীণকে ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৩:২০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / 36

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি মেডিকেয়ারের আওতাভুক্ত ২ কোটির বেশি প্রবীণ নাগরিককে এককালীন ৯০ ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাসিক চিকিৎসা বিমার প্রিমিয়ামের ব্যয় কিছুটা কমাতে এ অর্থ দেওয়া হবে বলে জানিয়েছে তাঁর প্রশাসন।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, মেডিকেয়ার ইমপ্রুভমেন্ট ফান্ড থেকে এই অর্থ বিতরণ করা হবে। কংগ্রেস মেডিকেয়ারের ‘ফি-ফর-সার্ভিস’ কর্মসূচির উন্নয়নে ওই তহবিলে ২০০ কোটি ডলার বরাদ্দ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন  ট্রাম্পের শুল্কের ঘূর্ণিপাকে পড়ছে হাজার পোশাক কারখানা, বিপাকে মালিকরা

হোয়াইট হাউস প্রকাশিত পরিকল্পনার বিস্তারিত তথ্যে বলা হয়েছে, যোগ্য অধিকাংশ প্রবীণ নাগরিক অক্টোবরের শুরুতেই তাঁদের ব্যাংক হিসাবে সরাসরি ৯০ ডলার করে পাবেন।

যাঁদের ব্যাংক হিসাবে সরাসরি অর্থ পাঠানোর ব্যবস্থা নেই, তাঁদের জন্য চেকের মাধ্যমে অর্থ দেওয়া হবে। এসব চেকও অক্টোবরের শুরুতে মেডিকেয়ারে নিবন্ধিত ঠিকানায় পাঠানো হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে ট্রাম্পের এই ঘোষণা এল। ওই নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার লক্ষ্য নিয়ে এগোচ্ছে রিপাবলিকান পার্টি। বর্তমানে সিনেট ও প্রতিনিধি পরিষদ—কংগ্রেসের উভয় কক্ষেই দলটির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে দুই কক্ষেই তাদের সংখ্যাগরিষ্ঠতা খুবই সীমিত।

এদিকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও জ্বালানি তেলের উচ্চ দামের কারণে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক চাপ বেড়েছে। এমন পরিস্থিতিতে সাম্প্রতিক সময়ে ভোটারদের জন্য একাধিক আর্থিক সুবিধার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।

গত মাসে তিনি ঘোষণা দিয়েছিলেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে সব প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলারের চেক দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

তবে এ প্রস্তাব নিয়ে অর্থনীতিবিদ, বিশ্লেষক এবং রিপাবলিকান দলের কয়েকজন আইনপ্রণেতাও সংশয় প্রকাশ করেছেন।

এর আগে ট্রাম্প প্রশাসন প্রায় ১০ লাখ মার্কিন নাগরিককে ৫০০ ডলার করে দেওয়ার আরেকটি উদ্যোগ নিয়েছে। প্রশাসনের ভাষ্য অনুযায়ী, সাশ্রয়ী স্বাস্থ্যসেবা আইন বা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আওতায় স্বাস্থ্যবিমা কেনা ব্যক্তিদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হয়েছিল। সেই অর্থ ফেরত দেওয়ার অংশ হিসেবে তাঁদের ৫০০ ডলার করে দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

২ কোটি প্রবীণকে ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

আপডেট সময় ০৩:৪৩:২০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি মেডিকেয়ারের আওতাভুক্ত ২ কোটির বেশি প্রবীণ নাগরিককে এককালীন ৯০ ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাসিক চিকিৎসা বিমার প্রিমিয়ামের ব্যয় কিছুটা কমাতে এ অর্থ দেওয়া হবে বলে জানিয়েছে তাঁর প্রশাসন।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, মেডিকেয়ার ইমপ্রুভমেন্ট ফান্ড থেকে এই অর্থ বিতরণ করা হবে। কংগ্রেস মেডিকেয়ারের ‘ফি-ফর-সার্ভিস’ কর্মসূচির উন্নয়নে ওই তহবিলে ২০০ কোটি ডলার বরাদ্দ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন  কিমের সঙ্গে বৈঠক চান ট্রাম্প