ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সিলেট পৌঁছেই শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 151

ছবি: সংগৃহীত

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরকারি সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২ মে) সকাল ৯টা ৫৮ মিনিটে সহধর্মিণী ডা. জোবাইদা রহমানকে নিয়ে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। একদিনের এই সফরের শুরুতেই তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

সফরসূচি অনুযায়ী, আজ সকাল ১১টার দিকে সিলেট সার্কিট হাউস–সংলগ্ন সুরমা নদীর পাড়ের চাঁদনিঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং সুধী সমাবেশে অংশ নেন প্রধানমন্ত্রী। বেলা ১১টা ৩৫ মিনিটে তিনি বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

দুপুর ১২টা: সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন।
বিকাল ৩টা: সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু ও কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন।
বিকাল ৫টা: দলীয় এক সভায় অংশগ্রহণ এবং এরপর ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ।

আরও পড়ুন  ইয়েমেনের প্রধানমন্ত্রী পদে শায়া মোহসেন জিনদানি, পদত্যাগ করছেন ব্রেইক

নিউজটি শেয়ার করুন

সিলেট পৌঁছেই শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:৫৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরকারি সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২ মে) সকাল ৯টা ৫৮ মিনিটে সহধর্মিণী ডা. জোবাইদা রহমানকে নিয়ে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। একদিনের এই সফরের শুরুতেই তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

সফরসূচি অনুযায়ী, আজ সকাল ১১টার দিকে সিলেট সার্কিট হাউস–সংলগ্ন সুরমা নদীর পাড়ের চাঁদনিঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং সুধী সমাবেশে অংশ নেন প্রধানমন্ত্রী। বেলা ১১টা ৩৫ মিনিটে তিনি বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

দুপুর ১২টা: সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন।
বিকাল ৩টা: সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু ও কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন।
বিকাল ৫টা: দলীয় এক সভায় অংশগ্রহণ এবং এরপর ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীর সঙ্গে বিটিএমএর সৌজন্য সাক্ষাৎ