ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম :
নতুন ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার, সংসদে জানালেন বিমানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০০ ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী নির্দিষ্ট সময়ে সোলার প্যানেল না বসালে পৌরসভার বিরুদ্ধে ব্যবস্থা: প্রতিমন্ত্রী বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে চাপ বাড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী উজবেকিস্তান ও চীনের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ শুধু প্রথম শ্রেণিতেই লটারি, বাকি সব শ্রেণিতে এবার লিখিত পরীক্ষা নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা চাইলেন রাষ্ট্রপতি

ইরানি এয়ারলাইন্সে মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতায় চীন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / 88

ছবি সংগৃহীত

ইরানি এয়ারলাইন্সগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা ‘অবৈধ’ নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক আইনের ভিত্তি বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে বেইজিং।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এক সংবাদ সম্মেলনে এ অবস্থানের কথা জানান।

আরও পড়ুন  ইরান-ইসরায়েল যুদ্ধবিরতিতে বিশ্ববাজারে স্বস্তি, তেলের দামে বড় পতন

এর আগে সোমবার মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সিএনবিসিকে বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চাপের কারণে বিশ্বজুড়ে সব ইরানি এয়ারলাইন্স কয়েক দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে। ট্রাম্প প্রশাসন তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে চাইছে বলেও জানান তিনি।

বেসেন্টের ওই বক্তব্যের পর ইরানি এয়ারলাইন্সের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে চীনের অবস্থান সামনে এলো।

গুয়ো জিয়াকুন বলেন, ‘চীন সবসময় অবৈধ একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে, যেগুলোর আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন নেই।’

চীনের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে।কেএলএমএম,ও

নিউজটি শেয়ার করুন

ইরানি এয়ারলাইন্সে মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতায় চীন

আপডেট সময় ০৮:৫০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ইরানি এয়ারলাইন্সগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা ‘অবৈধ’ নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক আইনের ভিত্তি বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে বেইজিং।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এক সংবাদ সম্মেলনে এ অবস্থানের কথা জানান।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে মধ্যস্থতায় কাতার