ঢাকা ১২:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
কলেজ হোস্টেলে মিলল ২০ হাজার পিস ইয়াবা, ছাত্রী আটক ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার প্রথম নির্বাচনে পুতিনপন্থিদের বড় জয় শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ জেলায় ঝোড়ো হাওয়া পূর্বাভাস মধ্যপ্রাচ্যে উত্তেজনা: প্রভাব পড়েছে হরমুজ প্রণালিতে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর নিরাপত্তা শঙ্কায় ইসলামাবাদে সরকারি স্কুল বন্ধ যাত্রাবাড়ীতে প্লাস্টিকের ভেতর থেকে ১০টি ককটেল উদ্ধার মাদ্রিদ ডার্বিতে হেরে রেফারিং নিয়ে ক্ষুব্ধ রিয়াল জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: প্রভাব পড়েছে হরমুজ প্রণালিতে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / 26

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার প্রভাব পড়েছে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে। সাম্প্রতিক সময়ে এই পথে বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) প্রকাশিত নৌ-পরিবহন তথ্যের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহান্তে মাত্র ১২টি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে। এর আগের সপ্তাহান্তে এ সংখ্যা ছিল ৩৫টি।

বিশ্বের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি। সংঘাত শুরুর আগে প্রতিদিন গড়ে প্রায় ১২৫টি বড় বাণিজ্যিক জাহাজ এই পথে চলাচল করত। এসবের মধ্যে তেল ও গ্যাসবাহী ট্যাংকার, বাল্ক ক্যারিয়ার ও কনটেইনার জাহাজ ছিল।

আরও পড়ুন  হরমুজে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের

কেপলারের প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার চারটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করে। এর মধ্যে দুটি পরিশোধিত তেলবাহী ট্যাংকার এবং দুটি খালি জাহাজ। একই দিনে দুটি ছোট তেলবাহী ট্যাংকার উপসাগরীয় এলাকায় প্রবেশ করে।

শনিবার কৃষিপণ্য, এলপিজি ও সারবাহী পাঁচটি জাহাজ উপসাগর থেকে বেরিয়ে যায়। একই সময়ে একটি খালি বড় গ্যাসবাহী জাহাজ উপসাগরে প্রবেশ করে।

তবে জাহাজ চলাচল কমে গেলেও মধ্যপ্রাচ্যের উৎপাদকরা তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করেননি। সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, কিছু ট্যাংকার ট্রান্সপন্ডার বন্ধ রেখেও পণ্য পরিবহন চালিয়ে যাচ্ছে।

২৮ ফেব্রুয়ারি ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালিতে প্রতিদিন গড়ে প্রায় ১২৫টি বড় বাণিজ্যিক জাহাজ চলাচল করত। বর্তমান পরিস্থিতিতে সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

নিউজটি শেয়ার করুন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: প্রভাব পড়েছে হরমুজ প্রণালিতে

আপডেট সময় ১১:২৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার প্রভাব পড়েছে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে। সাম্প্রতিক সময়ে এই পথে বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) প্রকাশিত নৌ-পরিবহন তথ্যের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহান্তে মাত্র ১২টি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে। এর আগের সপ্তাহান্তে এ সংখ্যা ছিল ৩৫টি।

বিশ্বের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি। সংঘাত শুরুর আগে প্রতিদিন গড়ে প্রায় ১২৫টি বড় বাণিজ্যিক জাহাজ এই পথে চলাচল করত। এসবের মধ্যে তেল ও গ্যাসবাহী ট্যাংকার, বাল্ক ক্যারিয়ার ও কনটেইনার জাহাজ ছিল।

আরও পড়ুন  উপকূলে আঘাত এলে পারস্য উপসাগর ‘অচল’ করতে পারে ইরান