হরমুজ প্রণালি নিয়ে যা বললেন সেন্টকম কমান্ডার
- আপডেট সময় ০৯:৪৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 33
হরমুজ প্রণালিকে উন্মুক্ত ও নিরাপদ রাখতে মার্কিন সামরিক বাহিনী অব্যাহতভাবে কাজ করছে বলে জানিয়েছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার। তিনি বলেন, গত দুই মাসে কৌশলগত এই জলপথ দিয়ে এক বিলিয়ন ব্যারেলের বেশি অপরিশোধিত তেল পরিবহনে সহায়তা করেছে মার্কিন বাহিনী।
অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান, মার্কিন সামরিক বাহিনী এরই মধ্যে দুই হাজারের বেশি বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালি পার হতে সহায়তা করেছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ নৌযান চলাচলের পথগুলো মাইনমুক্ত রাখার কাজও করা হচ্ছে।
তিনি বলেন, গত দুই সপ্তাহে তেল ও পণ্য পরিবহনের পরিমাণ গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
কুপার আরও জানান, যুক্তরাষ্ট্র এই অঞ্চলের মিত্রদের সঙ্গে সমন্বয় করে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য কাজ করছে।
সেন্টকম কমান্ডার বলেন, ড্রোনের বিরুদ্ধে পাল্টা আক্রমণ পরিচালনার সক্ষমতা বাড়াতে একটি নতুন যৌথ ইউনিট গঠনের কাজ চলছে।
এ সময় তিনি দাবি করেন, কঠোর মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান এক ব্যারেল তেলও রপ্তানি করতে পারেনি।
























