ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

২০৩১ পর্যন্ত ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ালেন ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 28

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বৃদ্ধি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০৩১ সাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল রাখার আইনে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই আইনে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের সুযোগও বাড়ানো হয়েছে।

নতুন আইনে ১৯৯৬ সালের “ইরান স্যাংশনস অ্যাক্ট” আরও পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে। এর ফলে ইরানের জ্বালানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ২০৩১ সাল পর্যন্ত ব্যবস্থা নিতে পারবে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের বিবৃতি অনুযায়ী, গত শুক্রবার ট্রাম্প “লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬” নামের এইচআর ৫৩৩৪ বিলে সই করেন। আইনটিতে রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নেওয়ার সুযোগের পাশাপাশি ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।

আরও পড়ুন  পারাদেস মুখ খুললেন ফিফার ১০ ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে

এদিকে নতুন মার্কিন নিষেধাজ্ঞাগুলোকে তেহরান “অর্থনৈতিক সন্ত্রাসবাদ” হিসেবে বর্ণনা করেছে। ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ চীনে যায়। ইরানের তেল বিক্রি ও পরিবহনে ভূমিকার অভিযোগে সংযুক্ত আরব আমিরাত, হংকং ও ভারতের তেল ব্যবসায়ী, জাহাজ কোম্পানি এবং ট্যাংকার পরিচালনাকারীদের বিরুদ্ধেও আগে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ বা ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হতে পারে। পাশাপাশি মার্কিন আর্থিক প্রতিষ্ঠান ব্যবহারের সুযোগ এবং ডলারে লেনদেনের ওপরও বিধিনিষেধ আসতে পারে।

এই সিদ্ধান্তের ফলে ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকা বিদেশি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর যুক্তরাষ্ট্রের পরোক্ষ নিষেধাজ্ঞার ঝুঁকিও আগামী পাঁচ বছর বহাল থাকবে।

নিউজটি শেয়ার করুন

২০৩১ পর্যন্ত ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ালেন ট্রাম্প

আপডেট সময় ০২:১১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বৃদ্ধি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০৩১ সাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল রাখার আইনে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই আইনে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের সুযোগও বাড়ানো হয়েছে।

নতুন আইনে ১৯৯৬ সালের “ইরান স্যাংশনস অ্যাক্ট” আরও পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে। এর ফলে ইরানের জ্বালানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ২০৩১ সাল পর্যন্ত ব্যবস্থা নিতে পারবে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের বিবৃতি অনুযায়ী, গত শুক্রবার ট্রাম্প “লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬” নামের এইচআর ৫৩৩৪ বিলে সই করেন। আইনটিতে রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নেওয়ার সুযোগের পাশাপাশি ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।

আরও পড়ুন  ইরান এখনও ‘সঠিক চুক্তি’তে প্রস্তুত নয়: ট্রাম্প