ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

হরমুজে বিকল্প করিডর হতে দেবেনা ইরান, যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 41

ছবি সংগৃহীত

হরমুজ প্রণালিতে কৌশলগত কোনো বিকল্প পথ বা দ্বিতীয় করিডর তৈরির সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মহসিন রেজাই বলেছেন, এ বিষয়ে তেহরানের অবস্থান স্পষ্ট এবং তা থেকে সরে আসার কোনো সুযোগ নেই।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে প্রকাশিত এক বিবৃতিতে এ মন্তব্য করেন মহসিন রেজাই।

বিবৃতিতে তিনি বলেন, হরমুজ প্রণালিতে দ্বিতীয় কোনো করিডর চালুর অনুমতি ইরান কখনোই দেবে না। একই সঙ্গে তিনি ওয়াশিংটনকে বর্তমান অবস্থান পরিবর্তনের আহ্বান জানান।

আরও পড়ুন  অনুমতি মেলেনি ইরানের, হরমুজ প্রণালিতে আটকা ‘বাংলার জয়যাত্রা’

মহসিন রেজাই সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে মার্কিন রণতরি ও সামরিক বাহিনী গুরুতর ঝুঁকি এবং সম্ভাব্য প্রাণহানির মুখে পড়তে পারে। তার ভাষায়, চলমান এই সংঘাতপূর্ণ পরিস্থিতি ইরান কোনোভাবেই মেনে নেবে না।

সম্প্রতি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব হিসেবে দায়িত্ব পাওয়া রেজাই আরও বলেন, হরমুজ প্রণালিতে দ্বিতীয় কোনো করিডর খোলার অনুমতি দেওয়া হবে না।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালিকে ঘিরে যেকোনো উত্তেজনা সামুদ্রিক নিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি বাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

নিউজটি শেয়ার করুন

হরমুজে বিকল্প করিডর হতে দেবেনা ইরান, যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা

আপডেট সময় ০৭:২৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬

হরমুজ প্রণালিতে কৌশলগত কোনো বিকল্প পথ বা দ্বিতীয় করিডর তৈরির সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মহসিন রেজাই বলেছেন, এ বিষয়ে তেহরানের অবস্থান স্পষ্ট এবং তা থেকে সরে আসার কোনো সুযোগ নেই।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে প্রকাশিত এক বিবৃতিতে এ মন্তব্য করেন মহসিন রেজাই।

বিবৃতিতে তিনি বলেন, হরমুজ প্রণালিতে দ্বিতীয় কোনো করিডর চালুর অনুমতি ইরান কখনোই দেবে না। একই সঙ্গে তিনি ওয়াশিংটনকে বর্তমান অবস্থান পরিবর্তনের আহ্বান জানান।

আরও পড়ুন  মস্কোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি