ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
‘২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল কেউ কেউ’: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা/ম/লায় গ্রে/প্তার ডনকে কারাগারে পাঠানোর আদেশ কলকাতায় মমতার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল, অল্পের জন্য রক্ষা পাওয়ার দাবি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চু*রির মা*ম*লায় তদন্ত প্রতিবেদন ৯৭ বার পেছাল হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা*ম*লা, ডন আ*টক সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পি*টি*য়ে হাসপাতালে পাঠাল নি/ষি/দ্ধ ছাত্রলীগ ‘বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না’: প্রধানমন্ত্রী চাঁদপুরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ

লন্ডনের আকাশে রহস্যময় উড়ন্ত বস্তু দেখার দাবি পাইলটের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 33

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দরের কাছে অবতরণের সময় একটি বাণিজ্যিক বিমানের পাইলট রহস্যময় চাকতির মতো একটি উড়ন্ত বস্তু দেখতে পাওয়ার দাবি করেছেন। ঘটনাটি তদন্ত করেছে যুক্তরাজ্যের এয়ারপ্রক্স বোর্ড, তবে বস্তুটির প্রকৃতি নিশ্চিত হওয়া যায়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো ইউকে জানায়, ঘটনাটি একটি এয়ারবাস এ৩১৯ যাত্রীবাহী বিমানে ঘটে। বিমানটি অবতরণের জন্য নিচে নামছিল এবং রানওয়ের দিকে যেতে বাঁ দিকে মোড় নিচ্ছিল। এ সময় পাইলট বিমানের ডান ডানার খুব কাছ দিয়ে বিপরীত দিক থেকে একটি অজ্ঞাত উড়ন্ত বস্তু যেতে দেখেন।

আরও পড়ুন  লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেনের লন্ডন

সরকারি নিরাপত্তা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পাইলটের ভাষ্য ছিল, বস্তুটি দেখতে ‘উড়ন্ত চাকতি’র মতো। প্রাথমিকভাবে এটি বিশেষ ধরনের কোনো ড্রোন হতে পারে বলে ধারণা করা হলেও এর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। ধারণা করা হয়, বস্তুটি বিমান থেকে প্রায় ১০০ থেকে ৩০০ ফুট দূরত্বে একই উচ্চতায় বিপরীত দিক দিয়ে অতিক্রম করেছিল।

জুনে প্রকাশিত যুক্তরাজ্যের এয়ারপ্রক্স বোর্ডের প্রতিবেদনে বলা হয়, বিমানটি নিচে নামা ও বাঁ দিকে ঘোরার সময় সন্দেহজনক ওই চাকতি-সদৃশ বস্তুটি ডান ডানার খুব কাছ দিয়ে চলে যায়। পাইলট জানান, সাসেক্সের হ্যাংক্রস এলাকার আকাশে, যা গ্যাটউইক বিমানবন্দর থেকে প্রায় সাত মাইল দক্ষিণে, বস্তুটিকে দেখা যায়।

পাইলটের বর্ণনা অনুযায়ী, বস্তুটি স্পষ্টভাবে চাকতির মতো ছিল এবং এর বাইরের অংশে গাঢ় রঙের দাগ দেখা যায়। বিমানকর্মীরা ধারণা করেছিলেন, এটি উন্নত বা অস্বাভাবিক ধরনের কোনো ড্রোন হতে পারে। তবে সেটি কী ছিল বা কোথা থেকে এসেছিল, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সময় বিমানের গতিপথে জরুরি কোনো পরিবর্তন আনতে হয়নি। কারণ বিমানটি পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বাঁক নিচ্ছিল। একই এলাকায় থাকা অন্য কোনো পাইলট অজ্ঞাত বস্তুটি দেখতে পাননি। তবে বিমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সতর্কবার্তা জারি করেছিল।

তদন্ত শেষে এয়ারপ্রক্স বোর্ড জানায়, বস্তুটির উচ্চতা ও বর্ণনা বিবেচনায় এর প্রকৃতি নিশ্চিত করা সম্ভব হয়নি। একই সঙ্গে বোর্ডের মূল্যায়নে বলা হয়েছে, ঘটনাটিতে নিরাপত্তার কিছুটা অবনতি হলেও বিমানের সঙ্গে সংঘর্ষের কোনো ঝুঁকি সৃষ্টি হয়নি।

নিউজটি শেয়ার করুন

লন্ডনের আকাশে রহস্যময় উড়ন্ত বস্তু দেখার দাবি পাইলটের

আপডেট সময় ০৪:০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দরের কাছে অবতরণের সময় একটি বাণিজ্যিক বিমানের পাইলট রহস্যময় চাকতির মতো একটি উড়ন্ত বস্তু দেখতে পাওয়ার দাবি করেছেন। ঘটনাটি তদন্ত করেছে যুক্তরাজ্যের এয়ারপ্রক্স বোর্ড, তবে বস্তুটির প্রকৃতি নিশ্চিত হওয়া যায়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো ইউকে জানায়, ঘটনাটি একটি এয়ারবাস এ৩১৯ যাত্রীবাহী বিমানে ঘটে। বিমানটি অবতরণের জন্য নিচে নামছিল এবং রানওয়ের দিকে যেতে বাঁ দিকে মোড় নিচ্ছিল। এ সময় পাইলট বিমানের ডান ডানার খুব কাছ দিয়ে বিপরীত দিক থেকে একটি অজ্ঞাত উড়ন্ত বস্তু যেতে দেখেন।

আরও পড়ুন  লন্ডনের পার্কে মাকে (বেগম খালেদা জিয়া) নিয়ে হাঁটছেন তারেক রহমান