ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
নির্বাচনের আগে যেভাবে একসঙ্গে কাজ করেছি, দেশ গঠনেও থাকতে হবে: প্রধানমন্ত্রী ‘২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল কেউ কেউ’: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা/ম/লায় গ্রে/প্তার ডনকে কারাগারে পাঠানোর আদেশ কলকাতায় মমতার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল, অল্পের জন্য রক্ষা পাওয়ার দাবি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চু*রির মা*ম*লায় তদন্ত প্রতিবেদন ৯৭ বার পেছাল হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা*ম*লা, ডন আ*টক সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পি*টি*য়ে হাসপাতালে পাঠাল নি/ষি/দ্ধ ছাত্রলীগ ‘বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না’: প্রধানমন্ত্রী চাঁদপুরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ

মোদির কাছে ক্ষমা চাইলেন তরুণী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 62

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার প্রয়াত মাকে নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগে অভিযুক্ত এক তরুণীর ক্ষমা প্রার্থনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে হাতজোড় করে নিজের আচরণের জন্য অনুশোচনা প্রকাশ করতে দেখা গেলেও, এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার প্রয়াত মাকে নিয়ে আপত্তিকর ও অবমাননাকর স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে ওই তরুণীর বিরুদ্ধে।

আরও পড়ুন  নতুন পথের সন্ধানে ভারত-বাংলাদেশ ব্যাংককে মোদি-ইউনূস বৈঠকে সম্পর্কের উষ্ণতা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ডোরাকাটা টি-শার্ট পরা তরুণীকে বলতে শোনা যায়, আন্দোলনস্থলে উপস্থিত কয়েকজনের প্ররোচনায় তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন।

ভিডিওতে তরুণী দাবি করেন, তার বয়স ১৫ বছর। তিনি বলেন, এটি তার প্রথম এবং শেষ ভুল। তিনি নিজের কর্মকাণ্ডের জন্য দেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন এবং গভীর অনুশোচনার কথাও জানিয়েছেন।

তবে পুলিশের দায়ের করা এজাহারে অভিযুক্তের বয়স ২৫ বছর উল্লেখ করা হয়েছে। এ কারণে ভিডিওতে দেওয়া বয়সসংক্রান্ত দাবির সঙ্গে এজাহারের তথ্যের অমিল রয়েছে।

প্রচারমাধ্যমের তথ্য অনুযায়ী, ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে, দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, কৈশোর বা শৈশবে ভুল হতেই পারে এবং সেই ভুল সংশোধনের সুযোগও থাকা উচিত। তিনি ক্ষোভ বা কঠোর শাস্তির পরিবর্তে তরুণদের সঠিক পথে ফিরিয়ে আনতে সমাজের প্রতি আহ্বান জানান।

মোদি বলেন, সমাজে ক্ষোভ থাকা স্বাভাবিক হলেও শুধু শাস্তি বা আইনি প্রক্রিয়ায় সমস্যার সমাধান হবে না। তিনি ব্যক্তিগতভাবে অভিযুক্তদের ক্ষমা করে দিতে চান বলেও উল্লেখ করেন এবং সমাজকেও একই মনোভাব গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, গালিগালাজ কখনো কোনো সমস্যার সমাধান হতে পারে না।

গত ২৩ জুলাই যন্তর মন্তরে অনুষ্ঠিত ছাত্র বিক্ষোভের পর অভিযুক্ত তরুণীর বিরুদ্ধে সামাজিক শান্তি বিঘ্নিত করা ও মানহানির অভিযোগে নয়ডার একটি থানায় ‘জিরো এফআইআর’ দায়ের করা হয়। পরে মামলাটি দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় স্থানান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

মোদির কাছে ক্ষমা চাইলেন তরুণী

আপডেট সময় ১২:৫৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার প্রয়াত মাকে নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগে অভিযুক্ত এক তরুণীর ক্ষমা প্রার্থনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে হাতজোড় করে নিজের আচরণের জন্য অনুশোচনা প্রকাশ করতে দেখা গেলেও, এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার প্রয়াত মাকে নিয়ে আপত্তিকর ও অবমাননাকর স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে ওই তরুণীর বিরুদ্ধে।

আরও পড়ুন  নতুন ভিডিও বার্তায় মোদী বলেন বন্ধুরা ধন্যবাদ