ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
নির্বাচনের আগে যেভাবে একসঙ্গে কাজ করেছি, দেশ গঠনেও থাকতে হবে: প্রধানমন্ত্রী ‘২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল কেউ কেউ’: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা/ম/লায় গ্রে/প্তার ডনকে কারাগারে পাঠানোর আদেশ কলকাতায় মমতার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল, অল্পের জন্য রক্ষা পাওয়ার দাবি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চু*রির মা*ম*লায় তদন্ত প্রতিবেদন ৯৭ বার পেছাল হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা*ম*লা, ডন আ*টক সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পি*টি*য়ে হাসপাতালে পাঠাল নি/ষি/দ্ধ ছাত্রলীগ ‘বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না’: প্রধানমন্ত্রী চাঁদপুরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ

ভাইরাল ‘স্ট্রাইকার’ আশরাফুলের পরিচয় মিলল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০২:০৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 55

ছবি: সংগৃহীত

ফুটবলভিত্তিক একটি স্থানীয় ম্যাচের ভিডিও থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘স্ট্রাইকার’ আশরাফুল ইসলামের পরিচয় অবশেষে নিশ্চিত হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওর মাধ্যমে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষীদের মধ্যে পরিচিতি পাওয়া এই তরুণের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলায়।

আশরাফুল ইসলাম জানান, তার বাড়ি ঝিকরগাছা উপজেলার বারবাকপুর গ্রামে। ভাইরাল ভিডিওতে থাকা মেহরাবসহ অন্য খেলোয়াড়দের বাড়িও একই এলাকায়। বর্তমানে ২৬ বছর বয়সী আশরাফুল একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় বিভাগে কর্মরত।

ফুটবল বিশ্বকাপ চলাকালে স্থানীয় একটি ম্যাচের ভিডিওতে ‘মেহরাবের চেষ্টা এবং আশরাফুলের মিস’ সংবলিত ধারাভাষ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অল্প সময়েই ভিডিওটি কোটি মানুষের কাছে পৌঁছে যায় এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভাইরাল ভিডিওটির ধারাভাষ্য দেন হৃদয় সুলতান সম্রাট। তিনি বর্তমানে জেলা জজ আদালতে কর্মরত। গত ৩ জুলাই নিজের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেন তিনি। এরপর থেকে ভিডিওটি ২ কোটি ৫০ লাখের বেশি বার দেখা হয়েছে। জনপ্রিয়তার কারণে বিভিন্ন টেলিভিশনের ফুটবল বিশ্লেষণমূলক অনুষ্ঠানেও রসিকতার ছলে ‘আশরাফুল-মেহরাব’ জুটির প্রসঙ্গ উঠে আসে।

ভাইরাল হওয়ার পর নিজের অভিজ্ঞতা তুলে ধরে আশরাফুল বলেন, পরিচিতি পাওয়ার পর তার জীবনে কিছু পরিবর্তন এসেছে। রাস্তাঘাটে কিংবা বিভিন্ন স্থানে অনেকেই তাকে চিনে ফেলেন এবং হাস্যরসের সঙ্গে বিষয়টি উল্লেখ করেন, যা কখনও কখনও তাকে বিব্রত করে। তবে তিনি মনে করেন, তার এই অনাকাঙ্ক্ষিত মুহূর্ত যদি অসংখ্য মানুষকে আনন্দ দিয়ে থাকে, সেটিই তার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।

ভিডিওটি প্রকাশের পর ধারাভাষ্যকার হৃদয় সুলতান সম্রাট আশরাফুল ও মেহরাবকে নিয়ে আরও কয়েকটি ভিডিও তৈরি করেন। সেখানে তারা নিজেদের পরিচয় তুলে ধরেন। সম্রাটের ফেসবুক পেজে ভাইরাল হওয়া মূল ভিডিওটি এখনো পিনপোস্ট হিসেবে সংরক্ষিত রয়েছে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

ভাইরাল ‘স্ট্রাইকার’ আশরাফুলের পরিচয় মিলল

আপডেট সময় ০৬:০২:০৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬