ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
১৬ বছরে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার: আইনমন্ত্রী গণভবন থেকেই গুম-খুনের নীলনকশা হতো: পার্থ  জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান জাইমা রহমানের প্রতিটি সংশোধনই একেকটি সংস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী আবু সাঈদের ছবি না থাকলে সেটি কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা গুম-খুনের পরও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্টিম শিক্ষায় বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ লন্ডনের আকাশে রহস্যময় উড়ন্ত বস্তু দেখার দাবি পাইলটের

প্রতিটি সংশোধনই একেকটি সংস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 32

ছবি: সংগৃহীত

সংবিধানের প্রতিটি সংশোধনকে একটি করে সংস্কার হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে সংবিধান সংশোধন করতে চায়, যাতে ভবিষ্যতে এ বিষয়ে বারবার জটিলতার সৃষ্টি না হয়।

বুধবার (৫ আগস্ট) এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন  রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংবিধানের প্রতিটি সংশোধনই একেকটি সংস্কার।’

তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতায় রয়েছে। তবে তাঁর দাবি, বিএনপি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রতিযোগিতায় রয়েছে এবং সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে কাজ করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার সংবিধানে দীর্ঘমেয়াদি সংশোধন আনতে চায়, যাতে একই বিষয় নিয়ে বারবার জটিলতা তৈরি না হয়। তাঁর ভাষায়, ‘জুলাই বারবার আসে না।’

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রশ্নে এক। আমরা সংসদের ভেতরে-বাইরে বিতর্ক করব, তর্ক করব; কিন্তু আওয়ামী লীগ যাতে ফিরতে না পারে, সে প্রশ্নে আমরা সবাই এক।’

নিউজটি শেয়ার করুন

প্রতিটি সংশোধনই একেকটি সংস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৬:২৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

সংবিধানের প্রতিটি সংশোধনকে একটি করে সংস্কার হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে সংবিধান সংশোধন করতে চায়, যাতে ভবিষ্যতে এ বিষয়ে বারবার জটিলতার সৃষ্টি না হয়।

বুধবার (৫ আগস্ট) এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন  নতুন বাংলাদেশ গঠনে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর