ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

গুম-খুনের পরও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 111

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান এবং দীর্ঘ প্রায় ১৭ বছরের শাসনামলে গুম-খুনের মতো ঘটনার পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, অনুশোচনার পরিবর্তে দলটি এখনো দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানসহ দীর্ঘ সময়ের শাসনামলে অসংখ্য গুম-খুনের ঘটনা ঘটার পরও আওয়ামী লীগের মধ্যে অনুশোচনার কোনো লক্ষণ দেখা যায়নি। তাঁর অভিযোগ, দলটি এখনো বিভিন্নভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড রাজপথেই প্রতিহত করা হবে।

আরও পড়ুন  আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা

আওয়ামী লীগের ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণার প্রসঙ্গ টেনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ‘আওয়ামী লীগ বলছে, ডিসেম্বরে দেশে আসবে। আসেন! আমরাও দেখবো।’

বক্তব্যে তিনি বলেন, দেশের জনগণের জন্য গণতন্ত্রকে চিরস্থায়ী করা হবে। একই সঙ্গে রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খল আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি প্রশ্ন তোলেন, ‘কেউ বক্তব্য দিতে গেলে “ভুয়া, ভুয়া” বলা কেমন সংস্কৃতি? রাষ্ট্রীয় অনুষ্ঠানে এসব মানায় না। আমরা শিখবো কবে? আমরা সবাইকে সম্মান করতে চাই।’

অনুষ্ঠানে প্রদর্শিত একটি প্রামাণ্যচিত্রের প্রসঙ্গ উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, জুলাই যোদ্ধাদের স্মরণে প্রদর্শিত প্রামাণ্যচিত্রে কিছু অসঙ্গতি ছিল। এ বিষয়ে দুঃখ প্রকাশও করা হয়েছে। তবে সেই বিষয়কে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করা বর্তমান বিএনপির নেতৃত্বাধীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

গুম-খুনের পরও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

আপডেট সময় ০৪:৪৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান এবং দীর্ঘ প্রায় ১৭ বছরের শাসনামলে গুম-খুনের মতো ঘটনার পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, অনুশোচনার পরিবর্তে দলটি এখনো দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানসহ দীর্ঘ সময়ের শাসনামলে অসংখ্য গুম-খুনের ঘটনা ঘটার পরও আওয়ামী লীগের মধ্যে অনুশোচনার কোনো লক্ষণ দেখা যায়নি। তাঁর অভিযোগ, দলটি এখনো বিভিন্নভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড রাজপথেই প্রতিহত করা হবে।

আরও পড়ুন  আওয়ামী লীগের বিচারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব সরকারের: চিফ প্রসিকিউটর