ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

ইনফান্তিনো পদত্যাগ অন্যথায় বিকল্প বিশ্বকাপের পরিকল্পনায় উয়েফা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 29

ছবি: সংগৃহীত

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে আন্তর্জাতিক ফুটবলে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, ইনফান্তিনো স্বেচ্ছায় দায়িত্ব না ছাড়লে বিশ্বকাপের বিকল্প হিসেবে নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বিবেচনায় রয়েছে। একই সময়ে ফিফা সভাপতির প্রতি বিভিন্ন কনফেডারেশনের সমর্থনও কমে আসছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন  বিশ্বকাপে মেসির রেকর্ডের পর রেকর্ড, নতুন ইতিহাসের অপেক্ষায় আর্জেন্টাইন অধিনায়ক

সোমবার (৩ আগস্ট) নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, নিজের অবস্থান ধরে রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন ইনফান্তিনো। তবে সেই প্রচেষ্টা সফল হয়নি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইনফান্তিনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছিলেন। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক জনসংযোগবিষয়ক সচিব ডিলান জনসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, রুবিওর সঙ্গে ইনফান্তিনোর কোনো ফোনালাপ হয়নি এবং এমন কোনো পরিকল্পনাও ছিল না।

এদিকে উয়েফা সতর্ক করে জানিয়েছে, ইনফান্তিনো পদত্যাগ না করলে ‘গ্লোবাল নেশন্স লিগ’ নামে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হতে পারে, যা বিশ্বকাপের বিকল্প টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হবে। সংস্থাটির বক্তব্য, বিশ্ব ফুটবলের স্বার্থে ইনফান্তিনোর সরে দাঁড়ানোই সবচেয়ে কার্যকর সমাধান।

২০২৬ বিশ্বকাপ আয়োজনের পর টানা চতুর্থ মেয়াদে ইনফান্তিনোর ফিফা সভাপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা জোরালো ছিল। তবে বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাবকে কেন্দ্র করে বিতর্ক শুরু হলে তার অবস্থান দুর্বল হয়ে পড়ে। পরে পরিকল্পনাটি প্রত্যাহার করা হলেও আস্থার সংকট কাটেনি।

প্রতিবেদন অনুযায়ী, কাতার, লেবানন ও মরক্কোর সমর্থন ধরে রেখে নিজের অবস্থান রক্ষার চেষ্টা করছেন ৫৬ বছর বয়সী এই সুইস আইনজীবী। তবে ইউরোপ, উত্তর ও মধ্য আমেরিকা এবং এশিয়ার অধিকাংশ সদস্য দেশের সমর্থন হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।

ইনফান্তিনোকে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে অপসারণ সম্ভব না হলে আগামী মার্চে অনুষ্ঠিতব্য ফিফা সভাপতি নির্বাচনে তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপের দেশগুলো। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তও নিয়েছে উয়েফা।

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিল করলেও পদত্যাগের দাবিতে সাড়া দেননি ইনফান্তিনো। এরই মধ্যে ওয়েলস আনুষ্ঠানিকভাবে আগামী নির্বাচনে তাকে দেওয়া আগের সমর্থন প্রত্যাহার করেছে। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনও একই ধরনের সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশনের মতে, বিশ্ব ফুটবলের নেতৃত্ব দেওয়ার প্রয়োজনীয় যোগ্যতা ইনফান্তিনো হারিয়েছেন। একই পথে ইউরোপের আরও দেশ হাঁটতে পারে বলেও প্রতিবেদনে ধারণা প্রকাশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইনফান্তিনো পদত্যাগ অন্যথায় বিকল্প বিশ্বকাপের পরিকল্পনায় উয়েফা

আপডেট সময় ১১:০০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে আন্তর্জাতিক ফুটবলে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, ইনফান্তিনো স্বেচ্ছায় দায়িত্ব না ছাড়লে বিশ্বকাপের বিকল্প হিসেবে নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বিবেচনায় রয়েছে। একই সময়ে ফিফা সভাপতির প্রতি বিভিন্ন কনফেডারেশনের সমর্থনও কমে আসছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন  চাঞ্চল্যকর অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর পদত্যাগ করলো নেতানিয়াহুর মুখপাত্র ও চিফ অব স্টাফ জিভ আগমোন