ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
সালমান শাহ হ/ত্যা মা/ম/লায় গ্রে/প্তার ডনকে কারাগারে পাঠানোর আদেশ কলকাতায় মমতার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল, অল্পের জন্য রক্ষা পাওয়ার দাবি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চু*রির মা*ম*লায় তদন্ত প্রতিবেদন ৯৭ বার পেছাল হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা*ম*লা, ডন আ*টক সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পি*টি*য়ে হাসপাতালে পাঠাল নি/ষি/দ্ধ ছাত্রলীগ ‘বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না’: প্রধানমন্ত্রী চাঁদপুরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়াকে আহ্বান প্রধানমন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 32

ছবি: সংগৃহীত

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়ানো এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু। বৈঠকে সম্ভাব্য কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) এবং নতুন বিনিয়োগের সুযোগ নিয়ে মতবিনিময় হয়।

সোমবার (৩ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী।

আরও পড়ুন  এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর বিচার: প্রধানমন্ত্রী

বৈঠকের শুরুতে ইয়ো হান-কু সম্ভাব্য সিইপিএ চুক্তির অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তিনি বলেন, চুক্তিটি কার্যকর হলে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বাড়বে।

দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী জানান, ইতোমধ্যে অনেক কোরিয়ান প্রতিষ্ঠান বাংলাদেশে সফলভাবে ব্যবসা পরিচালনা করছে। ভবিষ্যতে আরও অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী।

প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের খেলনা, ইলেকট্রনিকস, টেলিযোগাযোগ, অটোমোবাইল, সেমিকন্ডাক্টর এবং জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগের আহ্বান জানান।

তিনি বলেন, জাহাজ নির্মাণ শিল্পে দক্ষিণ কোরিয়ার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, অন্যদিকে বাংলাদেশের রয়েছে সম্ভাবনাময় জনশক্তি। দক্ষিণ কোরিয়া চাইলে বাংলাদেশে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে স্থানীয় কর্মীদের কারিগরি ও ভাষাগত প্রশিক্ষণ দিয়ে নিজেদের জাহাজ নির্মাণ শিল্পে কাজে লাগাতে পারে। একই সঙ্গে কোরিয়ান কোম্পানিগুলো বাংলাদেশে জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগ করলে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে বলেও জানান প্রধানমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশে কোরিয়ান কোম্পানিগুলোকে নিয়ে একটি বিনিয়োগবিষয়ক সেমিনার আয়োজনের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। এছাড়া দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীকে অবহিত করা হয়।

ইয়ো হান-কু বলেন, বাংলাদেশের এসব উদ্যোগ ও প্রস্তাব ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

বৈঠকে প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এ সময় বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়াকে আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৭:১৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়ানো এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু। বৈঠকে সম্ভাব্য কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) এবং নতুন বিনিয়োগের সুযোগ নিয়ে মতবিনিময় হয়।

সোমবার (৩ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী।

আরও পড়ুন  সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি নিষিদ্ধ