ঢাকা ০৮:২২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
নির্বাচনের আগে যেভাবে একসঙ্গে কাজ করেছি, দেশ গঠনেও থাকতে হবে: প্রধানমন্ত্রী ‘২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল কেউ কেউ’: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা/ম/লায় গ্রে/প্তার ডনকে কারাগারে পাঠানোর আদেশ কলকাতায় মমতার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল, অল্পের জন্য রক্ষা পাওয়ার দাবি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চু*রির মা*ম*লায় তদন্ত প্রতিবেদন ৯৭ বার পেছাল হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা*ম*লা, ডন আ*টক সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পি*টি*য়ে হাসপাতালে পাঠাল নি/ষি/দ্ধ ছাত্রলীগ ‘বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না’: প্রধানমন্ত্রী চাঁদপুরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ

গ্রিসে দাবানল নিয়ন্ত্রণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৩:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 28

ছবি: সংগৃহীত

গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে অংশ নেওয়ার সময় মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন ডেনমার্কের একজন পাইলট এবং অন্যজন গ্রিক ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা। এ ঘটনায় আরও দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার (২ আগস্ট) অ্যাটিকা ও বোয়েটিয়া সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়া বড় দাবানল নিয়ন্ত্রণে ভাড়া করা দুটি বেল হেলিকপ্টার কাজ করছিল। এ সময় আকাশে হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে গ্রিসের ফায়ার সার্ভিস।

আরও পড়ুন  চট্টগ্রামে পুলিশের সঙ্গে রিকশাচালকদের সংঘর্ষ

ঘটনার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি হেলিকপ্টার অন্যটির প্রোপেলারে আঘাত করলে সেটিতে আগুন ধরে যায়। পরে সেটি একটি গিরিখাতে বিধ্বস্ত হয়। অপর হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে সক্ষম হয়।

দুর্ঘটনার পর দ্বিতীয় হেলিকপ্টারের ব্রিটিশ পাইলট এবং গ্রিক ফায়ার সার্ভিসের আরেক কর্মকর্তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস।

এদিকে, চলতি সপ্তাহে তীব্র দাবানলে গ্রিসের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের ঝুঁকিতে থাকা বহু বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

গ্রিসে দাবানল নিয়ন্ত্রণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

আপডেট সময় ০১:৩৩:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে অংশ নেওয়ার সময় মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন ডেনমার্কের একজন পাইলট এবং অন্যজন গ্রিক ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা। এ ঘটনায় আরও দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার (২ আগস্ট) অ্যাটিকা ও বোয়েটিয়া সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়া বড় দাবানল নিয়ন্ত্রণে ভাড়া করা দুটি বেল হেলিকপ্টার কাজ করছিল। এ সময় আকাশে হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে গ্রিসের ফায়ার সার্ভিস।

আরও পড়ুন  ফেসবুক মন্তব্য ঘিরে রায়পুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ১০