ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মার্কিন রেস্তোরাঁয় ভয়াবহ বন্দুক হামলা: শঙ্কা বাড়ছে হতাহতের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 47

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি ইন-অ্যান্ড-আউট বার্গার রেস্তোরাঁয় বন্দুক হামলায় একাধিক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। শনিবার, ১ আগস্ট বিকেলে সংঘটিত এ ঘটনার তথ্য জানিয়েছে আল জাজিরা।

টুইন ফলস পুলিশের প্রধান ম্যাথিউ হিকস জানান, হামলায় জড়িত বন্দুকধারীও নিহত হয়েছেন। তবে নিহত ও আহতের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

আরও পড়ুন  জার্মানির AfD দমন নিয়ে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র, ‘গণতন্ত্র হুমকির মুখে’- বললেন মার্কিন নেতারা

তিনি বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং জনসাধারণের জন্য আর কোনো হুমকি আছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা নয়। ঘটনাস্থলে শুরুতে অত্যন্ত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

প্রত্যক্ষদর্শী লেন কোয়েন জানান, তিনি রেস্তোরাঁটির পাশের একটি ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করছিলেন। সে সময় তিনি ড্রাইভ-থ্রু এলাকা থেকে এআর ধরনের একটি রাইফেল হাতে একজনকে বেরিয়ে আসতে দেখেন। পরে পিস্তলধারী আরেক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালান বলে দাবি করেন তিনি।

কোয়েন আরও বলেন, রেস্তোরাঁর এক কর্মী বুকে গুলিবিদ্ধ এক নারীকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে সেখানে চিকিৎসাকর্মীদের জন্য অপেক্ষা করা হয়। আহত ওই নারীর পরবর্তী অবস্থা সম্পর্কে তিনি নিশ্চিত নন।

শহরের মুখপাত্র জশ পামার জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে হামলাকারী একজনই ছিলেন। তবে তার পরিচয় এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, আইডাহোর সিনেটর মাইক ক্রাপো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং উদ্ধারকাজে অংশ নেওয়া জরুরি সেবাকর্মীদের প্রশংসা করেছেন। তাদের তাৎক্ষণিক পদক্ষেপের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

মার্কিন রেস্তোরাঁয় ভয়াবহ বন্দুক হামলা: শঙ্কা বাড়ছে হতাহতের

আপডেট সময় ১১:১৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি ইন-অ্যান্ড-আউট বার্গার রেস্তোরাঁয় বন্দুক হামলায় একাধিক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। শনিবার, ১ আগস্ট বিকেলে সংঘটিত এ ঘটনার তথ্য জানিয়েছে আল জাজিরা।

টুইন ফলস পুলিশের প্রধান ম্যাথিউ হিকস জানান, হামলায় জড়িত বন্দুকধারীও নিহত হয়েছেন। তবে নিহত ও আহতের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

আরও পড়ুন  ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ