ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

কেনিয়ায় ১৯০ শিশুকে অনাহারে হত্যা ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 21

ছবি: সংগৃহীত

কেনিয়ায় ১৯০ শিশুকে অনাহারে রেখে হত্যার দায়ে পল ম্যাকেনজি নামের এক ধর্মীয় নেতাকে ২০০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। শুক্রবার (৬ নভেম্বর) দেওয়া এ রায়ে বিচারক ডায়ানা কাভেডজা জানান, অনাহারে রেখে হত্যার দায়ে ১০০ বছর এবং সরাসরি হত্যাকাণ্ডের দায়ে আরও ১০০ বছর—মোট ২০০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে। খবর রয়টার্সের।

আধুনিক কেনিয়ার অন্যতম ভয়াবহ হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত এ ঘটনায় প্রায় ৫০০ মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়। দেশটির পূর্ব উপকূলীয় অঞ্চলে ভারত মহাসাগরের কাছে একটি বনে চার্চ পরিচালনা করতেন ম্যাকেনজি।

প্রসিকিউশনের অভিযোগ, অনুসারীদের তিনি প্ররোচিত করেছিলেন যে, কেয়ামতের আগে স্বর্গে পৌঁছাতে হলে নিজেদের অনাহারে রেখে মৃত্যুবরণ করতে হবে। তাঁর নির্দেশনা বাস্তবায়নে সহযোগীরা অনুসারীদের হুমকি ও শারীরিক নির্যাতন করতেন বলেও অভিযোগ রয়েছে।

আরও পড়ুন  অবৈধ সম্পদের মালিক ও স্বাস্থ্য অধিদপ্তরের সেই সাবেক গাড়িচালক আব্দুল মালেকের ১৩ বছরের কারাদণ্ড

পরে ওই বনাঞ্চলের গণকবর ও শৌচাগার থেকে অনুসারীদের কঙ্কালসার মরদেহ উদ্ধার করা হয়। কিছু মানুষকে জীবন্ত কবর দেওয়ার অভিযোগও উঠেছে।

ম্যাকেনজি তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে দাবি করেছিলেন, কাউকে তিনি অনাহারে থাকতে বাধ্য করেননি। তবে আদালত তাঁর এ দাবি গ্রহণ করেননি।

রায় ঘোষণার সময় বিচারক কাভেডজা বলেন, ম্যাকেনজি গণমাধ্যমে নিজের প্রভাবশালী উপস্থিতির মাধ্যমে অনুসারীদের আস্থা অর্জন করেছিলেন। পরে অসহায় ও দুর্বল মানুষদের লক্ষ্যবস্তু করেন। যারা উপবাস ভাঙার চেষ্টা করতেন, তাঁদের ওপর নির্যাতন চালিয়ে হাত-পা বেঁধে রাখা হতো।

বিচারক আরও বলেন, শিশুরা নিজেদের ভাই-বোনদের দিনের পর দিন ক্ষুধায় মারা যেতে দেখেছে। খাবার বা পানি সংগ্রহের চেষ্টা করলে তাদের মারধর করে হাত-পা বেঁধে ঘরে আটকে রাখা হতো।

গত মাসে একই মামলায় দোষী সাব্যস্ত হওয়া ম্যাকেনজির ২৮ সহযোগীকে ১০ থেকে ১৬০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

ম্যাকেনজিসহ অভিযুক্তদের অধিকাংশের আইনজীবী লরেন্স ওবোনো জানিয়েছেন, তাঁরা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

নিউজটি শেয়ার করুন

কেনিয়ায় ১৯০ শিশুকে অনাহারে হত্যা ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

আপডেট সময় ১২:২৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

কেনিয়ায় ১৯০ শিশুকে অনাহারে রেখে হত্যার দায়ে পল ম্যাকেনজি নামের এক ধর্মীয় নেতাকে ২০০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। শুক্রবার (৬ নভেম্বর) দেওয়া এ রায়ে বিচারক ডায়ানা কাভেডজা জানান, অনাহারে রেখে হত্যার দায়ে ১০০ বছর এবং সরাসরি হত্যাকাণ্ডের দায়ে আরও ১০০ বছর—মোট ২০০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে। খবর রয়টার্সের।

আধুনিক কেনিয়ার অন্যতম ভয়াবহ হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত এ ঘটনায় প্রায় ৫০০ মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়। দেশটির পূর্ব উপকূলীয় অঞ্চলে ভারত মহাসাগরের কাছে একটি বনে চার্চ পরিচালনা করতেন ম্যাকেনজি।

প্রসিকিউশনের অভিযোগ, অনুসারীদের তিনি প্ররোচিত করেছিলেন যে, কেয়ামতের আগে স্বর্গে পৌঁছাতে হলে নিজেদের অনাহারে রেখে মৃত্যুবরণ করতে হবে। তাঁর নির্দেশনা বাস্তবায়নে সহযোগীরা অনুসারীদের হুমকি ও শারীরিক নির্যাতন করতেন বলেও অভিযোগ রয়েছে।

আরও পড়ুন  আশুগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনের কারাদণ্ড