ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

হরমুজ প্রণালিতে ‘চাঁদা আদায় এখনই বন্ধ করতে হবে’, ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • / 107

ছবি সংগৃহীত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজ থেকে ইরানের ‘ফি’ বা চাঁদা আদায়ের খবরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে কড়া সতর্কবার্তা দিয়ে বলেছেন, এই ধরনের কর্মকাণ্ড এখনই বন্ধ করতে হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এনবিসি নিউজের এক প্রতিবেদনে ট্রাম্পের এই বার্তার কথা জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “শোনা যাচ্ছে হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজ থেকে ইরান ফি নিচ্ছে। তারা যেন এটি না করে এবং করে থাকলে তা এখনই বন্ধ করা উচিত।”

আরও পড়ুন  ইরানে সম্ভাব্য বড় আকারের হামলার দাবি, পাল্টা জবাবের প্রস্তুতি তেহরানের

তিনি আরও দাবি করেন, “আমার কারণে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। খুব শিগগিরই তেল সরবরাহ স্বাভাবিক করা হবে, তাতে ইরানের সহযোগিতা থাকুক বা না থাকুক।”

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিতে ইরান শিপিং কোম্পানিগুলোর কাছ থেকে ক্রিপ্টোকারেন্সিতে ফি নেওয়ার পরিকল্পনা করছে। মূলত সাম্প্রতিক যুদ্ধের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতেই এই কৌশল নিয়েছে তেহরান। যদিও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির ঘোষণার পরপরই ট্রাম্পের এমন কঠোর মন্তব্য সামনে এলো। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইরান যদি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল।

স্বাভাবিক ও নিরাপদ রাখে, তবে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখতে পারে।
উল্লেখ্য, বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই জলপথকে ঘিরে তৈরি হওয়া নতুন উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

হরমুজ প্রণালিতে ‘চাঁদা আদায় এখনই বন্ধ করতে হবে’, ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

আপডেট সময় ১২:১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬