ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ

বিশ্বের প্রথম হাফ-ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক, সম্পদ ছাড়াল ৫০০ বিলিয়ন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / 944

ছবি সংগৃহীত

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদের মালিক হয়েছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা এবং তার অন্যান্য ব্যবসার শেয়ারের দাম বাড়ার কারণে তিনি এই মাইলফলক স্পর্শ করতে সক্ষম হয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় বুধবার দুপুরের পরে মাস্কের সম্পদের পরিমাণ ৫০০.১ বিলিয়ন ডলারে পৌঁছায়, তবে দিন শেষে তা সামান্য কমে ৪৯৯ বিলিয়ন ডলারের ওপরে নেমে আসে।

আরও পড়ুন  এক্সে বড় ধরনের সাইবার হামলা, ইলন মাস্কের দাবি

টেসলার পাশাপাশি মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআই এবং রকেট নির্মাতা স্পেসএক্সের শেয়ারমূল্যও সাম্প্রতিক সময়ে বেড়েছে, যা ধনকুবের হিসেবে তার অবস্থানকে আরও শক্তিশালী করেছে। এসব সফলতা তাকে বৈশ্বিক প্রযুক্তি জগতের প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেকটাই এগিয়ে দিয়েছে।

ফোর্বসের সূচক অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী হলেন ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, যার সম্পদের পরিমাণ প্রায় ৩৫০.৭ বিলিয়ন ডলার। গত মাসে ওরাকলের শেয়ার ৪০ শতাংশের বেশি বেড়ে যাওয়ায় এলিসন একসময় মাস্ককে অতিক্রম করেছিলেন।
বিবিসি জানায়, মাস্কের বিপুল সম্পদ মূলত টেসলার ওপর নির্ভরশীল, যেহেতু তিনি কোম্পানির প্রায় ১২ শতাংশ শেয়ারের মালিক। চলতি বছর এখন পর্যন্ত টেসলার শেয়ারের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে। বুধবার নিউইয়র্কে দিনের শেষে টেসলার শেয়ার আগের দিনের চেয়ে ৩.৩ শতাংশ বেশি দামে লেনদেন শেষ হয়।

সাম্প্রতিক মাসগুলোতে টেসলার শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, কারণ বিনিয়োগকারীরা মনে করছেন যে মাস্ক রাজনীতির চেয়ে তার কোম্পানিগুলোর প্রতি আবারও বেশি মনোযোগ দিচ্ছেন। এর আগে তিনি ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্ত হওয়ার কারণে সমালোচনার মুখে পড়েছিলেন। এছাড়া গত মাসে মাস্ক প্রায় ১ বিলিয়ন ডলারের টেসলার শেয়ার কিনেছেন, যা বিনিয়োগকারীদের কাছে কোম্পানির প্রতি তার আস্থার ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

বিশ্বের প্রথম হাফ-ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক, সম্পদ ছাড়াল ৫০০ বিলিয়ন

আপডেট সময় ০২:৪০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদের মালিক হয়েছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা এবং তার অন্যান্য ব্যবসার শেয়ারের দাম বাড়ার কারণে তিনি এই মাইলফলক স্পর্শ করতে সক্ষম হয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় বুধবার দুপুরের পরে মাস্কের সম্পদের পরিমাণ ৫০০.১ বিলিয়ন ডলারে পৌঁছায়, তবে দিন শেষে তা সামান্য কমে ৪৯৯ বিলিয়ন ডলারের ওপরে নেমে আসে।

আরও পড়ুন  ড. ইউনূস রিজার্ভে ২৯ বিলিয়ন ডলার রেখে যাচ্ছেন, হাসিনার পতনের সময় ছিল ১৫ বিলিয়ন ডলার