ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টকশো ও সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল রুশ তেল আমদানিতে ৬০ দিনের ‘বিশেষ ছাড়’ পেল বাংলাদেশ ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবার মৃত্যু শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: নয়াদিল্লির আনুষ্ঠানিক বার্তা অস্ট্রিয়া—সংগীত, ইতিহাস ও পাহাড়ের দেশ চাঁদ জয়ের রেকর্ড গড়া নভোচারীদের, রাজকীয় সংবর্ধনা সিনেমার বাইরে বাস্তব নাটক—রোহিত শেঠির বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ‘ক্লান্ত’ মির্জা ফখরুল কি তবে পরবর্তী রাষ্ট্রপতি? গুঞ্জন ও আগামীর সমীকরণ খাবার শেষে পানি পান: উপকার নাকি ক্ষতি—চিকিৎসকরা কী বলছেন

যুক্তরাজ্যে অভিবাসন কমাতে পার্লামেন্টের মেয়াদ শেষের আগেই উদ্যোগ: স্টারমার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫২:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / 205

ছবি সংগৃহীত

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার এক গুরুত্বপূর্ণ ঘোষণায় জানিয়েছেন, পার্লামেন্টের বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগেই যুক্তরাজ্যে নিট অভিবাসন উল্লেখযোগ্যভাবে কমানো হবে। অভিবাসনব্যবস্থার সংস্কারের লক্ষ্যে এটি সাম্প্রতিক সময়ের মধ্যে সরকারের প্রথম বড় উদ্যোগ।

প্রধানমন্ত্রী স্টারমার বলেন, তার সরকারের মূল লক্ষ্য অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে উন্নয়নের গতি বাড়ানো। তিনি ‘উচ্চ অভিবাসন মানেই উচ্চ প্রবৃদ্ধি’—এই ধারনাকে প্রত্যাখ্যান করে জানান, “গত চার বছরে এই তত্ত্ব বাস্তবে পরীক্ষা করা হয়েছে, এবং প্রমাণ পাওয়া গেছে এটি সঠিক নয়।”

আরও পড়ুন  যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সম্পত্তি গোপনের অভিযোগ, দুদকের তদন্তে নতুন মোড়

নতুন নীতিমালার আওতায় যারা যুক্তরাজ্যের নাগরিক হতে চান, তাদের আগে থেকে দ্বিগুণ সময় ধরে দেশটিতে অবস্থান করতে হবে। স্টারমার বলেন, “যুক্তরাজ্য দক্ষতা ও প্রশিক্ষণে যথাযথ বিনিয়োগ করেনি। এটি শুধু অভিবাসন নয়, বরং দক্ষতা উন্নয়ন সম্পর্কেও একটি শ্বেতপত্র।”

এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট করে জানাননি, প্রতি বছর নিট অভিবাসন হার কমবে কি না। তবে তিনি প্রতিশ্রুতি দেন, এই পার্লামেন্ট মেয়াদ শেষ হওয়ার আগেই নিট অভিবাসন হ্রাস পাবে।

তবে তিনি মোট কতজন অভিবাসনপ্রত্যাশীকে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হবে, সেই সংখ্যা নির্ধারণে কোনো সীমা আরোপের পক্ষে নন। এতে অভিবাসনে আগ্রহী ব্যক্তিদের জন্য কিছুটা স্বস্তির ইঙ্গিত পাওয়া যায়।

প্রধানমন্ত্রী বলেন, অভিবাসন হ্রাসের উদ্দেশ্য হলো যুক্তরাজ্যকে ‘অচেনা মানুষের দ্বীপ’ হয়ে ওঠা থেকে রক্ষা করা। তার ভাষায়, “আমার পরিবর্তনের পরিকল্পনার অন্যতম মূল কৌশল হচ্ছে সীমান্ত নিয়ন্ত্রণ পুনরুদ্ধার এবং রাজনৈতিক ও অর্থনৈতিক স্থবিরতা থেকে বেরিয়ে আসা।”

ব্রেক্সিট-পরবর্তী সময়ের ‘নিয়ন্ত্রণ পুনরুদ্ধার’-এর স্লোগানকে সামনে এনে তিনি জানান, “অভিবাসন নিয়ে মানুষের প্রত্যাশা কী ছিল, তা সবাই জানে।”

স্টারমার অভিযোগ করেন, আগের সরকার ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত অভিবাসন কমানোর প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সেই সময়ে নিট অভিবাসন চার গুণ বেড়েছে।

এদিকে, প্রধানমন্ত্রী স্টারমারের “অচেনা মানুষের দ্বীপ” মন্তব্য নিয়ে সমালোচনা তীব্র হয়েছে। শরণার্থী সহায়তা সংস্থা কেয়ারফরকালেইস-এর প্রধান নির্বাহী স্টিভ স্মিথ এ মন্তব্যকে “ডানপন্থী উগ্রতাকে উসকে দেওয়ার মতো বিপজ্জনক ভাষা” হিসেবে আখ্যা দেন এবং প্রধানমন্ত্রীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

যুক্তরাজ্যে অভিবাসন কমাতে পার্লামেন্টের মেয়াদ শেষের আগেই উদ্যোগ: স্টারমার

আপডেট সময় ০৯:৫২:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫