ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 16

ছবি: সংগৃহীত

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।

আরও পড়ুন  লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু

এ সময়ে সবচেয়ে বেশি ৮১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ৩১৩ জন, রাজশাহীতে ২১৭ জন, খুলনায় ২১৪ জন, বরিশালে ১৯৪ জন, রংপুরে ১১৬ জন, ময়মনসিংহে ৮৪ জন এবং সিলেটে ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

আপডেট সময় ০৬:০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।

আরও পড়ুন  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৯১