শিরোনাম :
হামের প্রকোপ থামছেই না, নতুন করে ৬ শিশুর মৃত্যু
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৪:৪৩:৫১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / 13
দেশে হামের প্রকোপ যেন কিছুতেই কমছে না। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৫৬ জনের শরীরে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৯৭৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮৭৪ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্তের পাশাপাশি হামের কারণে শিশুদের হাসপাতালে ভর্তি ও চিকিৎসার চাপও অব্যাহত রয়েছে। অন্যদিকে হামের প্রকোপ ও শিশুমৃত্যুর এই পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য খাতে উদ্বেগ বাড়ছে।























