ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মৃত্যুর পর সম্পত্তি তামিল জনগণকে দেবেন কারণ জানালেন রজনীকান্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 45

ছবি সংগৃহীত

মৃত্যুর পর নিজের সব সম্পত্তি তামিলনাড়ুর সাধারণ মানুষের কল্যাণে দিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। তাঁর ঘোষণা, মৃত্যুর পর অর্জিত সম্পত্তির কোনো অংশই পরিবার পাবে না। পাঁচ দশক ধরে দক্ষিণী সিনেমায় সক্রিয় ৭৫ বছর বয়সী এই অভিনেতা এক বাস কন্ডাক্টর থেকে প্রায় ৫০০ কোটি টাকার সম্পদ গড়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

এই সিদ্ধান্তের কেন্দ্রে রয়েছে চেন্নাইয়ের কোদম্বাক্কমে অবস্থিত তাঁর ‘রাঘবেন্দ্র মণ্ডপ’। ১৯৮৯ সালে প্রায় ১ দশমিক ২৫ একর জমির ওপর নির্মিত এই ভবনের সঙ্গে রজনীকান্ত ও তাঁর ভক্তদের দীর্ঘদিনের স্মৃতি জড়িয়ে আছে। ২০১৫ সালের চেন্নাই বন্যায় বানভাসি মানুষ ও ত্রাণকর্মীদের আশ্রয়ের জন্য মণ্ডপটির দরজা খুলে দেওয়া হয়েছিল। ভক্তদের সঙ্গে তাঁর বহু বৈঠকও হয়েছে এখানে। অতীতে এটি ভেঙে তিন তারকা হোটেল তৈরির গুঞ্জন উঠলেও মণ্ডপটি এখনো চেন্নাইয়ে দাঁড়িয়ে আছে।

আরও পড়ুন  টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল আর নেই , প্রশ্ন উঠেছে শুটিং সেটের নিরাপত্তা নিয়ে

জানা গেছে, রজনীকান্তের উইলে স্পষ্ট নির্দেশ রয়েছে যে এই মণ্ডপসহ তাঁর সব সম্পত্তি একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের হাতে তুলে দেওয়া হবে।

সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে রজনীকান্ত বলেন, ‘আমার মৃত্যুর পর এই রাঘবেন্দ্র মণ্ডপের পুরো সম্পত্তি একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে চলে যাবে। এর একটি পয়সাও আমার পরিবার পাবে না।’ তিনি আরও বলেন, তামিলনাড়ুর মানুষ টিকিট কেটে তাঁর সিনেমা দেখেছেন এবং তাঁর ক্যারিয়ারকে বাঁচিয়ে রেখেছেন। তাই এ সিদ্ধান্ত তাঁদের প্রতি তাঁর সামান্য ঋণস্বীকার।

তামিল জনগণের প্রতি কৃতজ্ঞতার কথা স্মরণ করে রজনীকান্ত আরও বলেন, ‘টিকিটের দাম যা-ই হোক না কেন, এ রাজ্যের মানুষ সব সময় আমার সিনেমা দেখার জন্য টিকিট কিনেছেন। আমার কর্মজীবনে সমর্থন জুগিয়েছেন। তার প্রতিদান হিসেবেই আমার এই সিদ্ধান্ত।’

নিউজটি শেয়ার করুন

মৃত্যুর পর সম্পত্তি তামিল জনগণকে দেবেন কারণ জানালেন রজনীকান্ত

আপডেট সময় ১২:৫৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মৃত্যুর পর নিজের সব সম্পত্তি তামিলনাড়ুর সাধারণ মানুষের কল্যাণে দিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। তাঁর ঘোষণা, মৃত্যুর পর অর্জিত সম্পত্তির কোনো অংশই পরিবার পাবে না। পাঁচ দশক ধরে দক্ষিণী সিনেমায় সক্রিয় ৭৫ বছর বয়সী এই অভিনেতা এক বাস কন্ডাক্টর থেকে প্রায় ৫০০ কোটি টাকার সম্পদ গড়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

এই সিদ্ধান্তের কেন্দ্রে রয়েছে চেন্নাইয়ের কোদম্বাক্কমে অবস্থিত তাঁর ‘রাঘবেন্দ্র মণ্ডপ’। ১৯৮৯ সালে প্রায় ১ দশমিক ২৫ একর জমির ওপর নির্মিত এই ভবনের সঙ্গে রজনীকান্ত ও তাঁর ভক্তদের দীর্ঘদিনের স্মৃতি জড়িয়ে আছে। ২০১৫ সালের চেন্নাই বন্যায় বানভাসি মানুষ ও ত্রাণকর্মীদের আশ্রয়ের জন্য মণ্ডপটির দরজা খুলে দেওয়া হয়েছিল। ভক্তদের সঙ্গে তাঁর বহু বৈঠকও হয়েছে এখানে। অতীতে এটি ভেঙে তিন তারকা হোটেল তৈরির গুঞ্জন উঠলেও মণ্ডপটি এখনো চেন্নাইয়ে দাঁড়িয়ে আছে।

আরও পড়ুন  বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব আর নেই