ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানি শিল্পীদের সঙ্গে একই মঞ্চে গাইবেন জেমস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২২:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 25

ছবি: সংগৃহীত

গত বছর নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে বাতিল হয়েছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও ‘জাল’ ব্যান্ডের পৃথক কনসার্ট। এবার এক বছর পর বাংলাদেশের ব্যান্ডসংগীতের কিংবদন্তি ও ‘নগর বাউল’ জেমসের সঙ্গে একই মঞ্চে গান গাইতে ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পীরা।

টিকিফাই ও ম্যাক্স রিপাবলিকের যৌথ উদ্যোগে এই মেগা কনসার্টের আয়োজন করা হচ্ছে। কনসার্টটির নাম দেওয়া হয়েছে ‘রেডমি নোট সেভেনটিন সিরিজ প্রেজেন্টস এমএএইচএক্স (ম্যাক্স) রিপাবলিক’।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানীর ৩০০ ফুটসংলগ্ন পূর্বাচলের আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে কনসার্টটি অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা থেকে মূল আয়োজন শুরু হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন  গান করেছি ভালোবেসে, জনপ্রিয়তার পেছনে ছুটিনি: জেমস

চলতি সপ্তাহ থেকে টিকিফাইয়ের অফিশিয়াল ওয়েবসাইটে কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে। জেমস ও পাকিস্তানি শিল্পীদের পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘লেভেল ফাইভ’ ও *‘নেমেসিস’*কেও মঞ্চে রাখার বিষয়ে আলোচনা চলছে। শিগগিরই কনসার্টের চূড়ান্ত লাইনআপ প্রকাশ করা হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

এর আগে গত বছরের মে ও নভেম্বরে একক কনসার্ট করতে ঢাকায় আসার কথা ছিল জুনুন ব্যান্ডের শিল্পী আলী আজমতের। নভেম্বরের কনসার্টে অংশ নিতে তিনি ঢাকায় এসে পৌঁছালেও নিরাপত্তাজনিত জটিলতার কারণে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি বাতিল হয়ে যায়।

একই ধরনের পরিস্থিতির মুখে পড়েছিলেন জনপ্রিয় পাকিস্তানি গায়ক মুস্তাফা জাহিদ। গত বছরের এপ্রিলে ঢাকায় পৌঁছানোর পর শেষ মুহূর্তে কনসার্ট করতে না পেরে তাকে দেশে ফিরে যেতে হয়। ঢাকা ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছিলেন তিনি।

‘জাল’ ব্যান্ডের কনসার্টও নিরাপত্তার কারণে স্থগিত হয়েছিল। গত বছরের ৮ নভেম্বর ৩০০ ফুটের স্বদেশ অ্যারেনায় ব্যান্ডটির কনসার্ট হওয়ার কথা ছিল। তবে অনুষ্ঠানের এক দিন আগে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সেটি স্থগিত করা হয়।

এর আগেও ২০২৪ সালের সেপ্টেম্বরে ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্টে অংশ নিতে ঢাকায় এসেছিল ‘জাল’ ব্যান্ড। কিন্তু সেবারও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়তে হয় তাদের। বৃষ্টির কারণে প্রথম দিনের অনুষ্ঠান স্থগিত করা হয়। পরদিন যমুনা ফিউচার পার্কে কনসার্ট শুরু হলেও দর্শকদের বিশৃঙ্খলার কারণে সেটি বন্ধ করে দিতে হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানি শিল্পীদের সঙ্গে একই মঞ্চে গাইবেন জেমস

আপডেট সময় ০৬:২২:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

গত বছর নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে বাতিল হয়েছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও ‘জাল’ ব্যান্ডের পৃথক কনসার্ট। এবার এক বছর পর বাংলাদেশের ব্যান্ডসংগীতের কিংবদন্তি ও ‘নগর বাউল’ জেমসের সঙ্গে একই মঞ্চে গান গাইতে ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পীরা।

টিকিফাই ও ম্যাক্স রিপাবলিকের যৌথ উদ্যোগে এই মেগা কনসার্টের আয়োজন করা হচ্ছে। কনসার্টটির নাম দেওয়া হয়েছে ‘রেডমি নোট সেভেনটিন সিরিজ প্রেজেন্টস এমএএইচএক্স (ম্যাক্স) রিপাবলিক’।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানীর ৩০০ ফুটসংলগ্ন পূর্বাচলের আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে কনসার্টটি অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা থেকে মূল আয়োজন শুরু হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন  বিপিএলের পর পিএসএলেও বাজিমাত পাকিস্তানি অলরাউন্ডারের