ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন

বিপিএলের পর পিএসএলেও বাজিমাত পাকিস্তানি অলরাউন্ডারের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • / 522

ছবি সংগৃহীত

বিপিএলে দারুণ পারফরম্যান্স দিয়ে যেন নিজের ক্যারিয়ার নতুন করে জাগিয়ে তুলেছেন খুশদিল শাহ। জাতীয় দলের বিবেচনা থেকে কিছুটা ছিটকে পড়েছিলেন তিনি, ফর্মহীনতার কারণে। কিন্তু ২০২৫ সালের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সে আবারও আলোচনায় আসেন। ১০ ম্যাচে ২৯৮ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৭টি উইকেট—ক্রিকইনফোর মতে, এবারের বিপিএলের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড় ছিলেন তিনি।

এই পারফরম্যান্সের পর আবার ডাক পান পাকিস্তান জাতীয় দলে। ফিরেই আস্থার প্রতিদান দেন। এবার পিএসএলেও রেখে চলেছেন নিজস্ব ছাপ। আসরের প্রথম ম্যাচেই নিজের নাম লিখিয়েছেন রেকর্ডবুকে।

আরও পড়ুন  বিপিএলে উড়ন্ত চলতে থাকা রংপুর রাইডার্সের বিপক্ষে দুর্বার রাজশাহীর ২৪ রানের জয়

মুলতান সুলতানসের বিপক্ষে ২৩৫ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৩৭ বলে খেলেন ৬০ রানের এক দারুণ ইনিংস। পিএসএল ইতিহাসে সফল রান তাড়ায় ৬ নম্বর কিংবা তার নিচে ব্যাট করে এত রান করার নজির ছিল না—এটাই এখন নতুন রেকর্ড। এই তালিকায় পেছনে ফেলেছেন ক্যারিবীয় দুই পাওয়ার হিটার শেরফেইন রাদারফোর্ড এবং কাইরন পোলার্ডকে।

রাদারফোর্ড ২০২৪ সালে করাচি কিংসের বিপক্ষে অপরাজিত ৫৮ রান করে দলকে জিতিয়েছিলেন। একই বছর পোলার্ড লাহোর কালান্দার্সের বিপক্ষে তাড়া করতে গিয়ে করেছিলেন ৫৮। আর খুশদিল এবার মুলতানের বিপক্ষে করে বসেছেন ৬০। এই ইনিংসেই তার দল ম্যাচ জেতে ৪ উইকেটে।

অন্যদিকে, এই ম্যাচ একটি অস্বস্তিকর রেকর্ডও এনে দিয়েছে মুলতান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের জন্য। পিএসএল ইতিহাসে এখন পর্যন্ত তিনবার তার নেতৃত্বাধীন দল ২০০’র বেশি রান করেও ম্যাচ হেরেছে। কোনো পিএসএল অধিনায়কই এমন বিব্রতকর পরিণতির মুখোমুখি হননি আগে।

সব মিলিয়ে, বিপিএল দিয়ে শুরু করে পিএসএল পর্যন্ত—খুশদিল শাহ নিজের হারিয়ে যাওয়া অবস্থানটি ফিরে পাওয়ার সংকেত দিচ্ছেন জোরালোভাবেই।

নিউজটি শেয়ার করুন

বিপিএলের পর পিএসএলেও বাজিমাত পাকিস্তানি অলরাউন্ডারের

আপডেট সময় ০৬:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

বিপিএলে দারুণ পারফরম্যান্স দিয়ে যেন নিজের ক্যারিয়ার নতুন করে জাগিয়ে তুলেছেন খুশদিল শাহ। জাতীয় দলের বিবেচনা থেকে কিছুটা ছিটকে পড়েছিলেন তিনি, ফর্মহীনতার কারণে। কিন্তু ২০২৫ সালের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সে আবারও আলোচনায় আসেন। ১০ ম্যাচে ২৯৮ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৭টি উইকেট—ক্রিকইনফোর মতে, এবারের বিপিএলের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড় ছিলেন তিনি।

এই পারফরম্যান্সের পর আবার ডাক পান পাকিস্তান জাতীয় দলে। ফিরেই আস্থার প্রতিদান দেন। এবার পিএসএলেও রেখে চলেছেন নিজস্ব ছাপ। আসরের প্রথম ম্যাচেই নিজের নাম লিখিয়েছেন রেকর্ডবুকে।

আরও পড়ুন  বিপিএলে সিলেট পর্ব শেষ, পয়েন্ট টেবিলের কে কোন অবস্থানে