ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 22

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোবাইল ফোনে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে উপজেলার ধরমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে ধরমন্ডল গ্রামের ইয়াসিন প্রতিবেশীর বাড়ির সামনে দিয়ে মোবাইল ফোনের লাউডস্পিকারে উচ্চস্বরে গান বাজিয়ে যাচ্ছিলেন। এ সময় প্রতিবেশী বাবলা গান বাজাতে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়।

পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন।

আরও পড়ুন  নাইজারে সহিংস হামলায় ১৩ সেনা নিহত, নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক

নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম জানান, মোবাইল ফোনে লাউডস্পিকারে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

আপডেট সময় ১১:৪৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোবাইল ফোনে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে উপজেলার ধরমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে ধরমন্ডল গ্রামের ইয়াসিন প্রতিবেশীর বাড়ির সামনে দিয়ে মোবাইল ফোনের লাউডস্পিকারে উচ্চস্বরে গান বাজিয়ে যাচ্ছিলেন। এ সময় প্রতিবেশী বাবলা গান বাজাতে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়।

পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন।

আরও পড়ুন  লাখাইয়ে টমটমে যাত্রী ওঠা-নামা নিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, অর্ধশতাধিক আহত