ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

রাজনৈতিক ছায়াহীন বলেই বাঁধন সহজ টার্গেট: দীপ্তি চৌধুরী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 31

ছবি সংগৃহীত

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন উপস্থাপক দীপ্তি চৌধুরী। রাজনৈতিক ছত্রছায়াহীন সাধারণ নাগরিক হওয়ার কারণেই বাঁধনকে সহজ টার্গেট করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বাঁধনের ওপর আক্রমণের প্রসঙ্গ তুলে ধরেন দীপ্তি চৌধুরী। সেখানে তিনি বাঁধনকে লক্ষ্যবস্তু করার পেছনে কয়েকটি কারণ তুলে ধরেন।

আরও পড়ুন  বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ,রাজধানীতে বাসে অগ্নিসংযোগ

দীপ্তি চৌধুরী লেখেন, একটি গণঅভ্যুত্থানে বাঁধনের একটি অবস্থান ছিল, যা ‘ছবির লোকগুলোসহ’ আরও অনেক মানুষের আদর্শের সঙ্গে মেলেনি। রাষ্ট্র কর্তৃক শিশু হত্যার প্রতিবাদে বাঁধন রাজপথে ছিলেন এবং নিজের প্রোফাইলের ছবি লাল করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

স্ট্যাটাসে তিনি আরও বলেন, বাঁধনের কোনো রাজনৈতিক ছত্রছায়া নেই। তার ভাষায়, বাঁধন ‘বেডি মানুষ’ হওয়ায় তিনি সবচেয়ে সহজ টার্গেটে পরিণত হয়েছেন।

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা-নেত্রীদের প্রত্যেকেই ‘জুলাই যোদ্ধা’—এমন মন্তব্য করে রাজনৈতিক ছায়াহীন সাধারণ নাগরিকদের ‘জুলাই জঙ্গি’ গালি শুনতে হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন দীপ্তি।

আন্দোলনের সময় সাধারণ মানুষকে বড় সমর্থন হিসেবে প্রশংসা করা হলেও পরবর্তীতে তাদের সহযোদ্ধা হিসেবে আগলে রাখা হয় না বলেও আক্ষেপ জানান তিনি।

জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব ও অংশীদারিত্ব দাবি করা রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই উপস্থাপক। তিনি লেখেন, জুলাইয়ের অংশীদারিত্ব নিয়ে টানাটানি করা রাজনৈতিক দলগুলো এ ঘটনায় কী ব্যবস্থা নেয়, তা দেখার অপেক্ষায় আছেন।

উল্লেখ্য, ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পাওয়া আজমেরী হক বাঁধন বর্তমানে ঐতিহ্যবাহী ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

নিউজটি শেয়ার করুন

রাজনৈতিক ছায়াহীন বলেই বাঁধন সহজ টার্গেট: দীপ্তি চৌধুরী

আপডেট সময় ১১:১৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন উপস্থাপক দীপ্তি চৌধুরী। রাজনৈতিক ছত্রছায়াহীন সাধারণ নাগরিক হওয়ার কারণেই বাঁধনকে সহজ টার্গেট করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বাঁধনের ওপর আক্রমণের প্রসঙ্গ তুলে ধরেন দীপ্তি চৌধুরী। সেখানে তিনি বাঁধনকে লক্ষ্যবস্তু করার পেছনে কয়েকটি কারণ তুলে ধরেন।

আরও পড়ুন  লাতাকিয়া ও তারতুসে সহিংসতা: প্রাণঘাতী হামলায় নিহত ৭৪৫ জন