ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

গাজা গণহত্যার প্রতিবাদে সহিংসতায় দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ৪৯ জন: প্রেস সচিব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / 439

ছবি সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশব্যাপী সংঘটিত সহিংস বিক্ষোভের ঘটনায় অন্তত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় দুটি মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব জানান, সোমবার দেশের কয়েকটি শহরে বিক্ষোভ চলাকালে কিছু ব্যক্তি আইনশৃঙ্খলা ভঙ্গ করে দোকান, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এসব ঘটনায় পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। জননিরাপত্তা বিঘ্নিতকারী এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধনকারী এসব কর্মকাণ্ড কোনভাবেই বরদাস্ত করা হবে না।

আরও পড়ুন  ধ্বংসের ছায়ার মাঝেই পবিত্র মাহে রমজানের আগমনী প্রস্তুতি নিচ্ছে গাজাবাসী 

তিনি আরও বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। ইতোমধ্যে জড়িতদের শনাক্ত করে অভিযান চালানো হয়েছে এবং ৪৯ জনকে আটক করা হয়েছে। বিক্ষোভ চলাকালে ধারণকৃত ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আরও অপরাধীদের শনাক্ত করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে অতিরিক্ত মামলার প্রস্তুতিও নেওয়া হয়েছে।

গত রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং সন্দেহভাজনদের আটক করা হয়েছে। তিনি বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনীর এ তৎপরতা চলমান থাকবে যতক্ষণ না সকল দায়ী ব্যক্তিকে আইনের আওতায় আনা যায়।”

জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রেস সচিব বলেন, “যাদের কাছে এ সংক্রান্ত কোনো তথ্য রয়েছে, তারা যেন পুলিশকে তা জানিয়ে তদন্তে সহযোগিতা করেন। দেশ ও জনগণের স্বার্থে আমাদের সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”

তিনি স্পষ্টভাবে জানান, কোনো ব্যক্তি বা গোষ্ঠী জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে পারবে না। যারা সহিংসতা ও ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়েছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ ঘটনার পর সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও নিশ্চিত করেন প্রেস সচিব।

নিউজটি শেয়ার করুন

গাজা গণহত্যার প্রতিবাদে সহিংসতায় দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ৪৯ জন: প্রেস সচিব

আপডেট সময় ০১:২৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫