ঢাকা ০১:২৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নতুন গুম আইন বিচারব্যবস্থার মাইলফলক হয়ে থাকবে: চিফ প্রসিকিউটর ‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে সদ্যোজাত শিশুর ছবি সাভারে পুলিশ সদস্য হত্যায় প্রধান আসামি গ্রেপ্তার নেপালে নিহতদের স্মরণে পালিত হচ্ছে জাতীয় শোক যুদ্ধের খরচ মেটাতে পর্নোগ্রাফি বৈধ হচ্ছে ইউক্রেনে মারুফার ক্যারিয়ারসেরা বোলিংয়েও শেষ ওভারে শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশ বাংলাদেশের স্পিন কোচ মুশতাক, কাজ করতে ‘ভয় পান’ পাকিস্তানে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আজ থেকে ফেরত পাবেন আমানতের মূল টাকা দিল্লিতে জরাজীর্ণ ভবন সংস্কার করে চলছিল ছাত্রাবাস দক্ষিণ আফ্রিকা সফরে লাবুশেনে আস্থা রেখেই টেস্ট দল ঘোষণা দিল অস্ট্রেলিয়া

‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে সদ্যোজাত শিশুর ছবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 22

ছবি: সংগৃহীত

ঢালিউডের চিত্রনায়িকা পরীমণির ঘরে নতুন অতিথি এসেছে—এমন ইঙ্গিত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সদ্যোজাত এক শিশুর ছবি প্রকাশ করেছেন তিনি। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে শিশুটিকে কোলে নিয়ে ছবি পোস্ট করে ‘তিন নম্বর জন ডান। আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দেন এই অভিনেত্রী। এরপর থেকেই পোস্টটি ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা কৌতূহল।

ছবিতে গাড়ির ভেতর পরিপাটি সাজে ও রোদচশমা পরা পরীমণিকে দেখা যায়। তার কোলে জড়িয়ে রয়েছে একটি শিশু। তবে শিশুটির পরিচয় বা কীভাবে তার জীবনে এসেছে, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।

ছবিটি প্রকাশের পর অনেকের প্রশ্ন, পুত্র পুণ্য ও কন্যা প্রিয়মের পর পরীমণি কি আবারও কোনো সন্তান দত্তক নিয়েছেন? আবার কেউ কেউ ধারণা করছেন, এটি তার নতুন কোনো কাজ বা প্রকল্পের প্রচারণার অংশ হতে পারে।

আরও পড়ুন  বিমানবন্দরে নায়িকা নিপুণ আটক, লন্ডন যাত্রা বাতিল

পোস্টের মন্তব্যের ঘরে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছেন পরীমণি। এক অনুরাগী শিশুটি ছেলে নাকি মেয়ে জানতে চাইলে অভিনেত্রী সংক্ষেপে উত্তর দেন, ‘ছেলে’।

অন্য এক নেটিজেন মজা করে জানতে চান, আর কতটি সন্তান নেবেন তিনি। জবাবে পরীমণি লেখেন, ‘আর ৯৭টা।’

অনেক সন্তানের মা হওয়ার ইচ্ছার কথা এর আগেও একাধিক সাক্ষাৎকার ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন পরীমণি। এমনকি মজা করে তিনি সন্তান সংখ্যা ১০০-তে নেওয়ার কথাও বলেছেন।

অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর নিজের প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পুণ্যকে একাই লালন-পালন করছেন পরীমণি। পরে তিনি একটি কন্যাশিশু দত্তক নেন, যার নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম।

বর্তমানে নিজের সন্তানদের একাই বড় করছেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সময় পেলেই সন্তানদের সঙ্গে সময় কাটান তিনি।

নিউজটি শেয়ার করুন

‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে সদ্যোজাত শিশুর ছবি

আপডেট সময় ১২:৪৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

ঢালিউডের চিত্রনায়িকা পরীমণির ঘরে নতুন অতিথি এসেছে—এমন ইঙ্গিত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সদ্যোজাত এক শিশুর ছবি প্রকাশ করেছেন তিনি। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে শিশুটিকে কোলে নিয়ে ছবি পোস্ট করে ‘তিন নম্বর জন ডান। আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দেন এই অভিনেত্রী। এরপর থেকেই পোস্টটি ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা কৌতূহল।

ছবিতে গাড়ির ভেতর পরিপাটি সাজে ও রোদচশমা পরা পরীমণিকে দেখা যায়। তার কোলে জড়িয়ে রয়েছে একটি শিশু। তবে শিশুটির পরিচয় বা কীভাবে তার জীবনে এসেছে, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।

ছবিটি প্রকাশের পর অনেকের প্রশ্ন, পুত্র পুণ্য ও কন্যা প্রিয়মের পর পরীমণি কি আবারও কোনো সন্তান দত্তক নিয়েছেন? আবার কেউ কেউ ধারণা করছেন, এটি তার নতুন কোনো কাজ বা প্রকল্পের প্রচারণার অংশ হতে পারে।

আরও পড়ুন  ‘গট ম্যারিড’ দিয়ে বিয়ের খবর জানালেন মিষ্টি জান্নাত