ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
শিরোনাম :

‘গট ম্যারিড’ দিয়ে বিয়ের খবর জানালেন মিষ্টি জান্নাত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 14

ছবি: সংগৃহীত

ঢালিউডের অভিনেত্রী মিষ্টি জান্নাত নিজের বিয়ের খবর নিশ্চিত করেছেন। সম্প্রতি ফেসবুক অ্যাকাউন্টে ‘গট ম্যারিড’ লাইফ ইভেন্ট যুক্ত করার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে গণমাধ্যমের কাছে বিয়ের কথা জানান তিনি।

মিষ্টি জানিয়েছেন, তার স্বামী একজন ব্যবসায়ী। পাশাপাশি মিডিয়ার সঙ্গেও তার কিছুটা সম্পৃক্ততা রয়েছে। তবে আপাতত স্বামীর নাম বা বিস্তারিত পরিচয় প্রকাশ করতে চান না তিনি।

বিয়ের সময়, স্থান ও স্বামীর নাম জানতে চাইলে মিষ্টি জানান, এসব তথ্য এখনই প্রকাশ করবেন না। শুধু জানিয়েছেন, তাদের বিয়ে বাংলাদেশেই হয়েছে।

আরও পড়ুন  চিরাচরিত রূপ ভেঙে সম্পূর্ণ নতুন লুকে হাজির হলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

বিয়েটি প্রেমের নাকি পারিবারিকভাবে—এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী স্পষ্ট করে বলেন, এটি প্রেমের বিয়ে। তবে তাদের সম্পর্ক কবে থেকে এবং ঠিক কবে বিয়ে হয়েছে, সে তথ্যও এখনই প্রকাশ করতে চান না তিনি।

মিষ্টির ভাষ্য, সব তথ্য একসঙ্গে প্রকাশ করে দিলে আর কোনো ‘সাসপেন্স’ থাকবে না।

ভবিষ্যতে স্বামীকে সবার সামনে আনবেন কি না—জানতে চাইলে মিষ্টি বলেন, তাকে আড়ালে রাখার কোনো পরিকল্পনা নেই। সময় হলে স্বামীকে সবার সামনে আনবেন তিনি। এ নিয়ে মজা করে ইতালিতে কোনো অনুষ্ঠানের আয়োজন করার কথাও জানিয়েছেন অভিনেত্রী।

মিষ্টি জানান, তাদের বিয়েটি হঠাৎ করে হয়নি। অনেক আগেই তারা বিয়ে করেছেন। তবে এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন। এর পেছনে ব্যক্তিগত কিছু কারণও রয়েছে বলে জানান তিনি।

অভিনেত্রীর ভাষ্য, বিয়ে ও প্রেম নিয়ে অনেকেই তাকে নিয়মিত বিরক্ত করছিলেন। কেউ ফোন করে দেখা করতে চাইতেন, কেউ বিদেশে গিয়ে দেখা করার কথা বলতেন, আবার কেউ সরাসরি প্রেমের প্রস্তাবও দিতেন। এসব ঘটনায় একপর্যায়ে বিরক্ত হয়ে ওঠেন তিনি।

মিষ্টি বলেন, এ কারণেই শেষ পর্যন্ত নিজের বিয়ের বিষয়টি প্রকাশ করেছেন। তার মতে, একজন অভিনেত্রী হলেই তাকে যখন-তখন ফোন করে দেখা করতে চাওয়ার প্রবণতা ঠিক নয়।

নিজের বিবাহিত জীবন নিয়েও কথা বলেছেন এই অভিনেত্রী। তিনি জানান, বিয়ে হলেও এখনও পুরোপুরি বিবাহিত জীবন শুরু হয়নি। বর্তমানে নিজের মতো করেই আছেন।

ভবিষ্যতে যেন সুন্দরভাবে সংসার করতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মিষ্টি জান্নাত।

নিউজটি শেয়ার করুন

‘গট ম্যারিড’ দিয়ে বিয়ের খবর জানালেন মিষ্টি জান্নাত

আপডেট সময় ০৪:৩০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

ঢালিউডের অভিনেত্রী মিষ্টি জান্নাত নিজের বিয়ের খবর নিশ্চিত করেছেন। সম্প্রতি ফেসবুক অ্যাকাউন্টে ‘গট ম্যারিড’ লাইফ ইভেন্ট যুক্ত করার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে গণমাধ্যমের কাছে বিয়ের কথা জানান তিনি।

মিষ্টি জানিয়েছেন, তার স্বামী একজন ব্যবসায়ী। পাশাপাশি মিডিয়ার সঙ্গেও তার কিছুটা সম্পৃক্ততা রয়েছে। তবে আপাতত স্বামীর নাম বা বিস্তারিত পরিচয় প্রকাশ করতে চান না তিনি।

বিয়ের সময়, স্থান ও স্বামীর নাম জানতে চাইলে মিষ্টি জানান, এসব তথ্য এখনই প্রকাশ করবেন না। শুধু জানিয়েছেন, তাদের বিয়ে বাংলাদেশেই হয়েছে।

আরও পড়ুন  অভিনয়ে বাধা: প্রভার সহশিল্পীদের প্রতি হতাশা